চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:৫১ পিএম, ২০২৬-০৭-২৭

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্যজনক নিরবতার সুয়োগে নির্গত  অনিয়ন্ত্রিত শিল্পবর্জ্যে পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা নদীসহ স্থানীয় জলাশয়গুলোতে মারাত্মক  পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পোশাক ও ডাইং খাতের বিষাক্ত কেমিক্যালযুক্ত রঙিন পানি সরাসরি নদীতে নিষ্কাশন করায় নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

একাধিক সূত্র এবং ভুক্তভোগী এলাকাবাসীরা  জানিয়েছে, পরিবেশ বিধ্বংসী এ কর্মকাণ্ডের কেন্দ্রে রয়েছে স্থানীয় ‘এমএমকে ডাইং’ এর মালিক কাইয়ুম মোল্লা। জনস্বাস্থ্যের ঝুঁকির তোয়াক্কা না করে, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দাপটের সাথে ইটিপি ব্যবহার না করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

 স্থানীয় সূত্রের খবর, কারখানাটিতে তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) থাকা সত্ত্বেও অতিরিক্ত পরিচালন ব্যয় বাঁচাতে তা নিয়মিত চালু রাখা হয় না। ইটিপি বাইপাস করে অপরিশোধিত বিষাক্ত রাসায়নিক বর্জ্য ড্রেন ও খাল হয়ে সরাসরি নদীতে ফেলা হচ্ছে।

 ফলে একসময়ের স্বচ্ছ পানির নদীগুলো এখন কুচকুচে কালো ও দুর্গন্ধযুক্ত পানিতে পরিণত হয়েছে। নদীভিত্তিক জীবিকা ধ্বংসের পাশাপাশি আশপাশের বাসিন্দারা চর্মরোগসহ নানা জটিল স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। কর ফাঁকি ও প্রশাসনিক নীরবতা নিয়ে প্রশ্ন পরিবেশ আইন অমান্য করার পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রাজস্ব ও কর ফাঁকির বিষয়েও স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়মকানুন তোয়াক্কা না করে বছরের পর বছর এই অপকর্ম চালিয়ে যাওয়া হলেও রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। প্রশাসনিক এই নিষ্ক্রিয়তার পেছনে টাকার জোর ও রাজনৈতিক প্রভাব কাজ করছে বলে গুঞ্জন রয়েছে। পদ-পদবি ও রাজনৈতিক প্রভাবের ব্যবহার অভিযোগ রয়েছে, অর্থনৈতিক ক্ষমতার দাপটে কাইয়ুম মোল্লা নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পদে আসীন হয়েছেন।

 এছাড়া ক্ষমতার পালাবদলের সাথে সাথে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় পরিবর্তনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। পূর্বে ক্ষমতাসীন দলের দাপট দেখানোর পর বর্তমানে তিনি নতুন রাজনৈতিক সমীকরণে নিজের প্রভাব বজায় রেখে ব্যবসা পরিচালনা করছেন বলে গুঞ্জন চরমে। কঠোর তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি নদী ও পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তর, জাতীয় নদী রক্ষা কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টি আকর্ষণ করেছেন মাধবদীর সচেতন নাগরিক সমাজ। অনতিবিলম্বে এমএমকে ডাইংয়ের পরিবেশগত ছাড়পত্র, ইটিপির নিয়মিত ব্যবহার এবং আর্থিক লেনদেনের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা। পরিবেশ ধ্বংসকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর