শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:২২ পিএম, ২০২৬-০৪-০২
বিনোদন ডেস্ক: ইন্টারনেটের কল্যাণে নাটক-সিনেমার মতো বিনোদনের বিষয়টি এখন হাতের মুঠোয়।দর্শক আকর্ষণে বসে নেই খুড়িয়ে খুঁড়িয়ে হাটা দেশের চলচ্চিত্র অঙ্গন। তারপরও ঈদ মানেই পরিবারসহ সিনেমা- এই চিরচেনা সংস্কৃতি এবার এসে ঠেকেছে এক অস্বস্তিকর বাস্তবতায়। প্রেক্ষাগৃহে চলছে ‘এ’ (অ্যাডাল্ট অনলি) সার্টিফিকেট পাওয়া সিনেমা। আর সেই হলেই দেখা যাচ্ছে অপ্রাপ্তবয়স্ক দর্শকদের উপস্থিতিও। নিয়ম আছে, সতর্কবার্তাও আছে। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন তৎপরতা নেই।
চলতি বচর ঈদে মুক্তি পাওয়া ৫ সিনেমার মধ্যে ৩টি ‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, ‘প্রেশার কুকার’ ও ‘রাক্ষস’ পেয়েছে অ্যাডাল্ট সার্টিফিকেট। দেখা গেছে, অনেক অভিভাবকই সন্তানদের নিয়ে এসব সিনেমা উপভোগ করছেন। না জেনে বুঝে সেইসব সিনেমা দেখে তারা বিরক্তি ও ক্ষোভও প্রকাশ করছেন।
তবে টিকিট বিক্রেতাদের ভাষ্য, দর্শকরা জেনেবুঝেই টিকিট কাটছেন, এমনকি ‘এ’ রেটিং জেনেও দর্শক পরিবার নিয়ে দেখতে আসছেন।
একজন প্রেক্ষাগৃহ মালিক বলেন, ‘আমরা নিষেধ করতে চাই, কিন্তু পরিস্থিতি সব সময় নিয়ন্ত্রণে থাকে না। বিশেষ করে ঈদের ভিড়ে ‘না’ বলা অনেক সময় কঠিন হয়ে পড়ে।’
অভিভাবকদের যুক্তিও একেবারে ভিন্ন নয়। অনেকেই বলছেন, পরিবার নিয়ে বের হলে সন্তানদের বাড়িতে রেখে যাওয়া সম্ভব হয় না। ফলে অনিচ্ছা সত্ত্বেও তারা একসঙ্গে সিনেমা দেখেন। তবে পরে যখন জানতে পারেন সিনেমাটি অ্যাডাল্ট রেটিং পেয়েছে, তখন কিছুটা অস্বস্তি তৈরি হয়।
অন্যদিকে, কিছু দর্শক মনে করছেন, সিনেমার কয়েকটি সংলাপ বা দৃশ্য ছাড়া পুরো অভিজ্ঞতা উপভোগ্য। ফলে তারা বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না।
একাধিক চলিচিত্র বিশ্লেকদের মতে, রগরগে দৃশ্য জুড়ে দিয়ে বানানো প্রাপ্তবয়স্কদের সিনেমা এদেশে কিছু নতুন নয়। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর এমটি ঘটছে।
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : শরীফুল হক:: ফুটবল বিশ্বকাপ শুরুর দিনটি এবার আনন্দ নয়, বরং গভীর বেদনার স্মৃতিতে ভাসছে জাতীয় ফুটবল à...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : রফিকুল ইসলাম টিটো(বিনোদন প্রতিবেদক):দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে জয়া আহসান ভক্তদের জন্য। অবশেà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘মাসুদ রানা’ সিনেমà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় সিরিয়াল ‘দেনা পাওনা’ ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নিয়ে আসবে বিশেষ আয়োà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: বাংলাদেশি চলচ্চিত্রের সোনালী দিনের কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited