চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:২২ পিএম, ২০২৬-০৭-২৭

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্ধে বদলিকৃত কর্মস্থলে নিয়মিত উপস্থিত না থেকে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কাজ করা, অবৈধ প্রভাব খাটানো এবং অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মোসাব্বির আহমেদ কিরণ বর্তমানে কাপাসিয়া সাব-রেজিস্ট্রি অফিসে বদলিকৃত নকলনবিশ হলেও অধিকাংশ সময় গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনের কাজ করে থাকেন। অভিযোগ রয়েছে, তিনি সদর অফিসের সেবা কেন্দ্রকে ব্যক্তিগত কার্যালয়ের মতো ব্যবহার করে বিভিন্ন দলিল সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন। এমনকি প্রায় প্রতিদিনই তাকে সদর সাব-রেজিস্ট্রারের খাস কক্ষে যাতায়াত করতে দেখা যায়। এ বিষয়ে ভিডিওচিত্রও সংরক্ষিত রয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। অভিযোগে আরও বলা হয়, খাজনা আদায়ের রসিদ ছাড়া দলিল সম্পাদন, গৃহায়ন কর্তৃপক্ষের অনুমোদনবিহীন ফ্ল্যাটের দলিল সম্পাদন এবং বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। এছাড়া কাপাসিয়া ও গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের গোপন তথ্য ফাঁস করেও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্রের দাবি, ‘নো ওয়ার্ক, নো পেমেন্ট’ ভিত্তিতে কর্মরত নকলনবিশরা পৃষ্ঠা প্রতি মাত্র ২৪ টাকা পারিশ্রমিক পান। ফলে তাদের মাসিক আয় সাধারণত ১৫ থেকে ২৫ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। অথচ কয়েক বছরের ব্যবধানে কিরণ বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ও প্লটসহ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কাপাসিয়া সাব-রেজিস্ট্রি অফিসের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কিরণ সেখানে নিয়মিত আসেন না। মাসে দু-একবার এসে হাজিরা দিয়ে চলে যান বলেও তারা দাবি করেন। তবে অভিযোগ অস্বীকার করে মোসাব্বির আহমেদ কিরণ বলেন, “আমি সপ্তাহে তিন দিন কাপাসিয়া সাব-রেজিস্ট্রি অফিসে যাই। মারিয়ালীতে আমার বাসা হওয়ায় সদর সাব-রেজিস্ট্রি অফিসে আসা-যাওয়া করি।” অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর