শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৩৭ পিএম, ২০২৬-০৭-২৩
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীর মানবাধিকার, কার্যকর যোগাযোগ, অ্যাডভোকেসি এবং আচরণগত পরিবর্তনবিষয়ক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইসলামপুর প্রেসক্লাবের হলরুমে বিএসআরএম-এর সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ (ইউএস)-এর বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, কার্যকর যোগাযোগ ও অ্যাডভোকেসি সক্ষমতা জোরদার করা এবং সমাজে ইতিবাচক আচরণগত পরিবর্তনে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। উন্নয়ন সংঘের স্ক্রিপ্ট প্রকল্পের প্রজেক্ট অফিসার আরজু আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উন্নয়ন সংঘের প্রকল্প পরিচালক মুর্শেদ ইকবাল, মনিটরিং ম্যানেজার রেজাউল করিম চঞ্চল, স্ক্রিপ্ট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার লিটন সরকার, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, স্ক্রিপ্ট প্রকল্পের পিআর এডুকেটর মেহেদী হাসান অন্তত ও রবিন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সভাপতি বেলাল হিজড়া, সাধারণ সম্পাদক কাজল হিজড়া, অর্থবিষয়ক সম্পাদক জুমা হিজড়াসহ অন্যান্য প্রতিনিধিরা। বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং তাদের শিক্ষা, কর্মসংস্থান ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রশিক্ষণে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় তারা নিজেদের অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি, মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং সমাজে সমঅধিকার প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited