চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৩৪ পিএম, ২০২৬-০৭-২৬

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে সক্রিয় তিনটি সাংবাদিক সংগঠনকে একীভূত করে ‘রামগতি প্রেস ক্লাব’-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে এস টিভির মোহাম্মদ নিজাম উদ্দিন সভাপতি এবং দৈনিক যুগান্তর-এর এম শাহরিয়ার কামাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারে অবস্থিত প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক মোখলেছুর রহমান ধনু। উপস্থিত সাংবাদিকদের প্রস্তাব ও সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয়।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার মোহাম্মদ মুছাকালিমুল্লাহ এবং আমার কাগজ পত্রিকার জাফর আহাম্মদ গণি।

১৭ সদস্যের কার্যকরী কমিটির অন্যরা হলেন— সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান ধনু (দৈনিক সময়ের আলো), সহসভাপতি মনিরুল ইসলাম (দৈনিক খবর) ও ফিরোজ আলম পরশ (সোনালি কাগজ), সহসাধারণ সম্পাদক এম এ এহসান রিয়াজ (প্রতিদিনের বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (আজকালের খবর), দপ্তর সম্পাদক শাহরিয়ার কাজল (যোগাযোগ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সালমান (দৈনিক সরেজমিন), ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম খোকন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন (দৈনিক ভোরের কাগজ), কোষাধ্যক্ষ নুর উদ্দিন জুয়েল (নাগরিক ভাবনা), নির্বাহী সদস্য জাকির শাহ (আমার সংবাদ) এবং সাধারণ সদস্য আল আমিন (ভোরের চেতনা) ও মো. হেলাল উদ্দিন (ভোরের মালঞ্চ)।

সভায় রামগতি প্রেস ক্লাবের গৌরবময় ঐতিহ্য অক্ষুণ্ন রাখা, স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং পেশাগত নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক এম শাহরিয়ার কামাল উপস্থিত সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তারা রামগতি প্রেস ক্লাবকে স্থানীয় সাংবাদিকদের একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর