চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী

নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:০৩ এএম, ২০২৬-০২-২৮

নরসিংদী সদর শীলমান্দীতে নতুন প্রত্যাশা: বোরহান উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের শেখেরচর গ্রাম—রাজনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ একটি জনপদ। এই গ্রামেরই কৃতী সন্তান ছিলেন পাকিস্তান আমলের জনপ্রিয় মেম্বার সুন্দর আলী। জনসেবায় তার সততা ও নিষ্ঠা আজও স্থানীয়দের মুখে মুখে উচ্চারিত হয়। তারই সুযোগ্য সন্তান, মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ছিলেন নরসিংদীর রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একাধারে নরসিংদী সদর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, সদর বিএনপির সভাপতি, শেখেরচর বাজার বণিক সমিতির সভাপতি এবং সর্বশেষ শীলমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এই রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় পরিবারের আরেক সন্তান মোঃ বোরহান উদ্দিনও হাঁটছেন জনসেবার পথেই। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন সক্রিয় ও পরিচিত মুখ। ১৯৮৬ সালে নরসিংদী সরকারি কলেজ-এর ছাত্রনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ধাপে ধাপে তিনি তৃণমূল রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন। ১৯৯৩ সালে শীলমান্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন বোরহান উদ্দিন। ২০০১ সালেও একই পদে পুনরায় নির্বাচিত হয়ে তিনি দলীয় আস্থা অর্জন করেন। ২০১৪ সালে নরসিংদী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২০ সালে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এবং ২০২৫ সালে শীলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি শেখেরচর বাজার বণিক সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনিক দক্ষতা এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কারণে স্থানীয়দের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। এলাকায় সামাজিক, ধর্মীয় ও শিক্ষামূলক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে জানা যায়। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শীলমান্দী ইউনিয়নের বহু এলাকাবাসী তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। স্থানীয়দের ভাষ্যমতে, সততা, অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে বোরহান উদ্দিন ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সক্ষম হবেন। রাজনৈতিক অঙ্গনে উত্তরাধিকার নয়, বরং কাজ ও যোগ্যতার মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান মোঃ বোরহান উদ্দিন। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা কতটা বাস্তবায়িত হয়।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর