চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আলীগ্রামকে বুড়িগঞ্জ ইউনিয়নে রাখার দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:২৯ পিএম, ২০২৬-০৭-০২

আলীগ্রামকে বুড়িগঞ্জ ইউনিয়নে রাখার দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন

শিবগঞ্জ(বগুড়া)সংবাদদাতা: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৬নং বুড়িগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডভুক্ত আলীগ্রামকে পাশ্ববর্তী বিহার ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অন্তর্ভুক্তির প্রস্তাব বাতিল করে পূর্বের মতো বুড়িগঞ্জ ইউনিয়নেই বহাল রাখার দাবিতে স্মারকলিপি ও মানববন্ধনের আয়োজন করা হয়।গত ২১ জুন বগুড়ার জেলা প্রশাসক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক স্মারকলিপি জমা দেন গ্রামের  জনগণ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আলীগ্রামে প্রায় ৩ হাজার ৫শ’ মানুষের বসবাস এবং মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৭৭ জন। গণশুনানিতে অংশ নেওয়া ভোটারদের প্রায় ৯০ শতাংশ বুড়িগঞ্জ ইউনিয়নেই থাকার পক্ষে মতামত দিয়েছেন। সেই মতামতের তোয়াক্কা না করে ইউনিয়ন পরিবর্তনের উদ্যোগ গ্রহণ সংখ্যাগরিষ্টদের দাবীর পরিপন্থী মর্মে জানিয়েছেন এলাকাবাসী।

গ্রামটি বিচ্ছিন্ন করার তীব্র নিন্দা জানিয়ে একাধিক গ্রামবাসী জানান, পিতা-পিতামহের আমল থেকেই আলীগ্রাম ৬নং বুড়িগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, জমির খতিয়ান, ওয়ারিশ সনদসহ সব সরকারি নথিপত্র বুড়িগঞ্জ ইউনিয়নের ঠিকানায় লিপিবদ্ধ রয়েছে। ইউনিয়ন পরিবর্তনে বিদ্যমান নথি সংশোধনে সাধারণ মানুষকে দীর্ঘ ভোগান্তি ও অতিরিক্ত আর্থিক ব্যয়ের মুখে পড়তে হবে।

স্মারকলিপিতে আরও বলা হয়, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধার দিক থেকেও আলীগ্রাম বুড়িগঞ্জ ইউনিয়নের সঙ্গে অধিক সংযুক্ত। ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক ও বাজার গ্রামের নিকটবর্তী হওয়ায় বাসিন্দারা সহজেই এসব সেবা গ্রহণ করে আসছেন। ইউনিয়ন পরিবর্তন হলে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এছাড়া নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। এলাকাবাসীর দাবি, আলীগ্রাম দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আসছে। তাই জননিরাপত্তা, প্রশাসনিক ধারাবাহিকতা এবং জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে আলীগ্রামকে বুড়িগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডেই বহাল রাখার আহ্বান জানানো হয়েছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ওয়ার্ড বিলুপ্ত করে বিহার ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হলে নির্বাচিত ওয়ার্ড সদস্যের পদ বিলুপ্ত হবে, ভোটকেন্দ্র পরিবর্তন হবে এবং জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, জমির খতিয়ানসহ বিভিন্ন সরকারি রেকর্ড সংশোধনের প্রয়োজন হবে, যা জনদুর্ভোগ ও রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের কারণ হতে পারে। এলাকাবাসী আশা প্রকাশ করেন, গণশুনানিতে জনগণের দেওয়া মতামত, গণস্বাক্ষর এবং জনস্বার্থ বিবেচনায় প্রশাসন আলীগ্রামকে পূর্বের মতো ৬নং বুড়িগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডেই বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করবে।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত

সর্বশেষ খবর