চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের ১২ কোটি ৪৫ লাখ টাকা গায়েব: নেপথ্যে অধ্যক্ষের তেলেসমাতি কারবার

নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের ১২ কোটি ৪৫ লাখ টাকা গায়েব: নেপথ্যে অধ্যক্ষের তেলেসমাতি কারবার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০১:৩১ পিএম, ২০২৬-০২-২৬

নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের ১২ কোটি ৪৫ লাখ টাকা গায়েব: নেপথ্যে অধ্যক্ষের তেলেসমাতি কারবার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত বিভিন্ন ফি নিয়ে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিবছর প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর কাছ থেকে অন্তত ২৪ ধরনের ফি আদায় করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর মধ্যে কয়েকটি নির্দিষ্ট খাত থেকেই বছরে প্রায় ৩ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকা সংগ্রহ করা হচ্ছে। চার বছরে যার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ৪৫ লাখ টাকা।

অভিযোগ রয়েছে, ব্যবস্থাপনা ও বিবিধ ফি খাতে প্রতিবছর প্রায় ৫০ লাখ টাকা আদায় হলেও এ অর্থ কোন খাতে ব্যয় হয়েছে তার স্বচ্ছ হিসাব শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়নি। কলেজে কার্যকর ছাত্র সংসদ না থাকলেও ছাত্র সংসদ ফি হিসেবে বছরে প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা নেওয়া হচ্ছে। একইভাবে কোনো দৃশ্যমান চিকিৎসা সুবিধা না থাকা সত্ত্বেও চিকিৎসা ফি বাবদ বছরে প্রায় ৫ লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকার বহন করলেও ‘অত্যাবশ্যকীয় কর্মচারী ফি’ নামে বছরে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। পরিবহন সুবিধা না থাকলেও পরিবহন ফি হিসেবে প্রতিবছর প্রায় ৭৫ লাখ টাকা আদায় করা হচ্ছে। অন্যদিকে উন্নয়ন ফি নামে বছরে প্রায় ৫০ লাখ টাকা সংগ্রহ করা হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন কার্যক্রম চোখে পড়েনি বলে দাবি শিক্ষার্থীদের একাংশের।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ আগস্ট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া। অভিযোগ উঠেছে, তার দায়িত্বকালেই এসব অর্থ আদায় ও ব্যবস্থাপনায় অনিয়ম ঘটেছে। কলেজের প্রধান হিসাবরক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধেও আর্থিক অনিয়মে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। একাধিক বিশ্বস্ত সূত্র দাবি করেছে, শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত বিপুল পরিমাণ অর্থের যথাযথ নিরীক্ষা ও স্বচ্ছ হিসাব নেই এবং অর্থ আত্মসাতের আশঙ্কা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, অধ্যক্ষের ভাই মোশারফ হোসেন ভূঁইয়া আওয়ামী লীগ আমলে মন্ত্রিপরিষদের সচিব ছিলেন। বর্তমানে বিদেশ পলাতক। বাড়ি মনোহরদী উপজেলায়।ভাইয়ের দাপট দেখিয়ে তিনি হিসাব রক্ষককে সঙ্গে নিয়ে, এই বিপুল পরিমান অর্থ হরিলুট করেছেন।

এ বিষয়ে অধ্যক্ষ ও প্রধান হিসাবরক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করলেই বেরিয়ে আসবে থলের বিড়াল, এমনটাই মনে করছেন সচেতন মহল।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর