চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপি’র উদ্যেগে মাদকমুক্ত,জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবিতে মানববন্ধন

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপি’র উদ্যেগে মাদকমুক্ত,জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবিতে মানববন্ধন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:৪১ পিএম, ২০২৬-০৭-০৭

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপি’র উদ্যেগে মাদকমুক্ত,জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবিতে মানববন্ধন

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে  জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়ন বিএনপির উদ্যেগে মাদকবিরোধী,জুয়া এবং নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে এক বিশাল র‍্যালী,মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৭জুলাই)দুপুরে সাপধরী ইউনিয়ন মন্ডলপাড়া বাজারে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। ব্যানারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়,হয় মাদক ছাড় নয়তো সাপধরী ইউনিয়ন ছাড়! ​মানববন্ধন অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল বক্ত্য বলেন,তরুণ ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এলাকা থেকে যেকোনো মূল্যে মাদক ও জুয়া নির্মূল করতে হবে।imageএছাড়া দেশীয় মাছের প্রজনন ও নদী-নালার জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার জোর দাবি জানান।  ইসলামপুর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ও সাপধরী ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লু রহমান বক্তব্য বলেন,সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং একটি সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সাপধরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন,আপনার সন্তান মাদকের ধ্বংসস্তূপ থেকে নিরাপদ তো? আসুন মাদককে প্রতিরোধ করি। তরুণ ও যুব সমাজের সম্ভাবনা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হই। উক্ত মানববন্ধন ও পথসভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান সুরুজ মন্ডল ও সাপধরী ইউনিয়ন  বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য আজিজ মন্ডল,কৃষক দলের সভাপতি জহরুল সেখ, সাধারণ সম্পাদক রহিজ উদ্দিন,যুবদলের সভাপতি শাজাহান মন্ডল,সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ফেক্কু,সাংগঠনিক সম্পাদক হুরমুজ আলী মন্ডল,ওযার্ড বিএনপি সভাপতি ইউপি সদস্য রশিদ প্রমানিক, মোজাফফর মেম্বারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।image

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর