চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৬:৫৭ পিএম, ২০২৬-০৩-১০

নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের জেরে এক সময় দেশজুড়ে আলোচনায় আসেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন। সেই ঘটনার প্রায় পাঁচ মাস পর তাকে নরসিংদী সদর মডেল থানায় পদায়ন করা হলেও এখনো দায়িত্ব বুঝে নিতে পারেননি তিনি। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন ও স্থানীয় মহলে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। জানা গেছে, ডাকসু নির্বাচনে বিএনপি-সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের পক্ষে শুভকামনা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হলে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তবে পরবর্তীতে তিনি দাবি করেন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে ওই পোস্ট করা হয়েছিল। ঘটনার কয়েক মাস পর সম্প্রতি তাকে নরসিংদী সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। কিন্তু পদায়নের পরও এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারেননি। বর্তমানে সদর থানার দায়িত্ব পালন করছেন এ আর এম আল মামুন। একাধিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ দিন ধরে নরসিংদীতে অবস্থান করলেও এখনো ওসি হিসেবে চেয়ারে বসতে পারেননি মোজাফ্ফর হোসেন। বিষয়টি নিয়ে পুলিশের ভেতরেও নানা গুঞ্জন চলছে। কেউ কেউ মনে করছেন, প্রশাসনিক বিভিন্ন বিষয় ও স্থানীয় সমন্বয়ের কারণে তার দায়িত্ব গ্রহণে বিলম্ব হচ্ছে। স্থানীয় সূত্রগুলো আরও জানায়, অতীতে নরসিংদী জেলায় দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে মোজাফ্ফর হোসেনের। সে সময় একজন দক্ষ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন বলেও দাবি করেন অনেকে। তবে পুলিশ প্রশাসনের ভেতরে চেইন অব কমান্ডের এ ধরনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহলের কেউ কেউ। তাদের মতে, পদায়নের পরও কোনো কর্মকর্তার দায়িত্ব গ্রহণে দীর্ঘসূত্রতা তৈরি হলে তা প্রশাসনিক কাঠামোর জন্য ভালো বার্তা দেয় না। এদিকে, বিষয়টি নিয়ে ওসি মোজাফ্ফর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক এ বিষয়ে বলেন, আপনি অফিসে আসেন, এটা কি সাংবাদিকতার এক্তিয়ারে পড়ে “. একজন এসপিকে কি আপনি এই প্রশ্ন করতে পারেন? এ ঘটনাকে ঘিরে পুলিশ প্রশাসনের ভেতরে ও বাইরে নানা আলোচনা চললেও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি। পরিস্থিতি কীভাবে সমাধান হবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে কৌতূহল বাড়ছে।

রিটেলেড নিউজ

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি  চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত

নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত

ইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরাইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

ইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরাইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর