শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫৯ পিএম, ২০২১-০৫-০৫
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়ন পরিষদে ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ভূঁইয়া,১নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল ভূঁইয়া জানান, ইউনিয়নের ০৯টি ওয়ার্ডের ৮৬৪টি পরিবারের মাঝে এই অর্থ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিষদের সচিব সুব্রত রায় জানান, করুণা পরিস্থিতিতে ও ঈদুল ফিতর ২০২১ উপলক্ষেঞ ভিজিএফ কর্মসূচির আওতায় অতিদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ৪৫০টাকা করে ৮৬৪টি পরিবারের মধ্যে ৩,৮৮,৮০০/- টাকা বিতরন করা হয়েছে।
পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল ভূঁইয়া বলেন, ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড এর মেম্বার এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে যাচাই বাছাই করে সমাজের অভাবী, গরিব ও অতি দরিদ্র মানুষের মাঝে এ সকল অর্থ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।
অর্থ সহায়তা বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা টেক অফিসার মোঃ খোরশেদ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান শিশু, সাধারণ সম্পাদক হাজী খালেকুজ্জামান আলমগীর ভুঁইয়া, ওয়ার্ডের সকল মেম্বার ও মহিলা মেম্বার এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ আরো অনেকে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited