শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:২৯ পিএম, ২০২৬-০৮-১৬
কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে বিশেষ ডিউটি চলাকালে পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবি এলাকায় ঢাকা বাইপাস সড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মেঘডুবি এলাকার মো. খোকন মিয়া (৪৪), মো. মোবারক হোসেন (৫৪) এবং কাপাসিয়া থানার কান্দানিয়া এলাকার মো. মহসিন (৩৬)। পুলিশের দাবি, অভিযানের সময় খোকন মিয়ার কাছ থেকে একটি Vivo Y19s Pro মোবাইল ফোন এবং মোবারক হোসেনের কাছ থেকে একটি Infinix Smart 7 মোবাইল ফোন জব্দ করা হয়। ওই মোবাইল ফোনগুলোতে ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একটি WhatsApp গ্রুপের তথ্য ও লিংক পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। এছাড়া মহসিনের কাছ থেকে পাঁচটি লিফলেট উদ্ধার করা হয়। লিফলেটগুলোতে সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য লেখা ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা এজাহারে উল্লেখিত পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের সঙ্গে একত্রিত হয়ে নিষিদ্ধ ঘোষিত সত্তার কার্যক্রমে অংশগ্রহণ, সমর্থন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সহায়তা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করা এবং ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে অভিযুক্ত। এ ঘটনায় পূবাইল থানায় ১৬ আগস্ট ২০২৬ তারিখে মামলা নং-০৮ দায়ের করা হয়েছে। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪à§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited