শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৬ পিএম, ২০২৬-০৯-০২
রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল এবং বাস চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয়-জনতা। বুধবার (২সেপ্টেম্বর) নান্দিনা রেলস্টেশন ও ছেড়ামার্কেট এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা রাজীব পরিবহনকে ঘিরে গড়ে ওঠা কথিত সিন্ডিকেট অবিলম্বে ভেঙে দেওয়ার তীব্র দাবি জানান। এ সময় অংশগ্রহণকারীরা অন্যায়ের সাথে কোনো আপস নয় এবং সিন্ডিকেট ভেঙে দাও দিতে হবে ইত্যাদি স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নান্দিনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করে অংশ নেন। সমাবেশে বক্তারা স্পষ্ট জানান,রাজীব বাসের রোড পারমিট বাতিলসহ সকল অনিয়ম ও কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। কোনো অবস্থাতেই এই সিন্ডিকেট মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ এ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন কর্মসূচির আয়োজকরা।
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, (গাজীপুর মহানগর): গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর ০১ সেপ্টেম্বর ২০২৬ ইং ৪৮ তম বাংল...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, (গাজীপুর): গাজীপুরের বাড়িয়া ইউনিয়নকে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত, স্বনির্ভর, আধু...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited