চট্টগ্রাম   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৭ পার্সেন্ট কমিশন ছাড়া বিল নয়"—মনোহরদীর সাবেক ইউএনওর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ!

৭ পার্সেন্ট কমিশন ছাড়া বিল নয়"—মনোহরদীর সাবেক ইউএনওর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ!

টঙ্গী প্রতিনিধি    |    ০৩:০০ পিএম, ২০২৬-০৮-০৩

৭ পার্সেন্ট কমিশন ছাড়া বিল নয়

নরসিংদী প্রতিনিধি: : নরসিংদীর মনোহরদী উপজেলার সদ্য বদলিকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, কমিশন বাণিজ্য, টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার এবং তথ্য গোপনের মতো একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে।

এসব অনিয়মের প্রতিকার ও সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার ইঞ্জিনিয়ার এনামুল হক আল-আমিন। রোববার (২ আগস্ট) নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার কাছে সাংবাদিকদের উপস্থিতিতে এ লিখিত অভিযোগ ও স্মারকলিপি প্রদান করা হয়। ### ৭ শতাংশ কমিশন ও ৫ লক্ষ ৪৬ হাজার টাকার বাণিজ্য: অভিযোগে ঠিকাদার প্রকৌশলী আল-আমিন জানান, ২০২৫ সালে বিগত আওয়ামী লীগ সরকারের সময় একটি উন্নয়নমূলক কাজ শুরু হলেও পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি নিজে দায়িত্ব নিয়ে কাজটি সম্পন্ন করেন। কিন্তু প্রায় ৭৮ লাখ টাকার উক্ত কাজের বিল উত্তোলনের সময় তৎকালীন ইউএনও এম এ মুহাইমিন আল জিহান সরাসরি ৭ শতাংশ কমিশন দাবি করে বসেন। আল-আমিনের ভাষ্যমতে, কমিশনের টাকা না দিয়ে বিল উত্তোলনের জন্য তিনি প্রশাসনিকভাবে বিভিন্ন চেষ্টা করেও ব্যর্থ হন; ইউএনও নিজের দাবিতে অনড় থাকেন। একপর্যায়ে বাধ্য হয়ে পৌরসভার হিসাবরক্ষক অপুর মাধ্যমে নগদ ৫ লাখ ৪৬ হাজার টাকা কমিশন হিসেবে প্রদান করতে হয়। উক্ত ঘুষ লেনদেনের একটি চাঞ্চল্যকর ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন গণমাধ্যমেও সংবাদের শিরোনাম হয়েছে। তবে এতকিছুর পরও অদৃশ্য শক্তির বলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

 "মনোহরদী পরিণত হয়েছিল জাহেলিয়াতের যুগে": সংবাদকর্মীদের আল-আমিন বলেন, "একই সময়ে উপজেলা প্রশাসক, পৌর প্রশাসকসহ একাধিক গুরুত্বপূর্ণ চেয়ারে বসে এই ইউএনও মনোহরদীতে শত শত কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির আখড়া গড়ে তুলেছিলেন। উনি দায়িত্ব পালনকালে পুরো মনোহরদী যেন আইয়ামে জাহেলিয়া বা অন্ধকার যুগে পরিণত হয়েছিল। নির্ধারিত কাজ সুষ্ঠুভাবে শেষ করতে গিয়ে আমি নিজে চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছি।

 তথ্য অধিকার আইন লঙ্ঘন ও কালক্ষেপণ: উপজেলা প্রশাসন ও পৌরসভার গত দুই বছরের কোটি কোটি টাকার আয়-ব্যয়ের প্রকৃত হিসাব জানতে চেয়ে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী আবেদন করেছিলেন আল-আমিন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও দপ্তর থেকে কোনো তথ্য প্রদান করা হয়নি। পরবর্তী সময়ে জেলা প্রশাসকের কাছে ১ম আপিল এবং ঢাকার তথ্য কমিশনে অভিযোগ দায়ের করা হলেও অদ্যাবধি তথ্য মেলেনি বলে তিনি জানান।

 উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাস: এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউএনও মুহাইমিন আল জিহানের বক্তব্য নিতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া অভিযোগটি গুরুত্বের সাথে গ্রহণ করেছেন জানিয়েছেন অভিযোগকারী। অভিযোগের প্রেক্ষিতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দ্রুত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোরালো আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

রিটেলেড নিউজ

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত


মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত


:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত


কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত


পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত


লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর