শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৭ পিএম, ২০২৬-০৮-১৯
কাজী শহীদ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার এক সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় তার হেফাজত থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া একটি ভিভো ওয়াই-০৫ স্মার্টফোন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পূবাইল থানার এফআইআর নং-০৪, তারিখ ৬ জুলাই ২০২৬, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড, ১৮৬০-এর মামলার অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে পুলিশ অভিযান পরিচালনা করে আসছিল। এর ধারাবাহিকতায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) সামাদ শেখসহ পুলিশের একটি দল ডিএমপি ঢাকার শ্যামপুর, যাত্রাবাড়ী, সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। পুলিশের অভিযানে ১৮ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে ডিএমপি ঢাকার পল্টন মডেল থানাধীন গুলিস্তান পাতাল মার্কেটের ৭ নম্বর গেট সংলগ্ন ফুটপাতের একটি ভাসমান মোবাইলের দোকান থেকে মামলার তদন্তে শনাক্ত আসামি মোঃ রবিন আহমেদ (১৯)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিন আহমেদ মুন্সিগঞ্জ সদর থানার পূর্ব রাকি এলাকার মিনাল খানের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক (বুক গার্ডেন) এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ। পরে তার দেখানো ও হেফাজত থেকে একটি কালো রঙের ভিভো ওয়াই-০৫ স্মার্টফোন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মোবাইল ফোনটি মামলার বাদীর লুণ্ঠিত মালামালের অংশ। একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে ফোনটি জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪à§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited