শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০৯ পিএম, ২০২৬-০৮-০৫
মা ও শিশু স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আসবে ইসলামপুরে কল্যাণ কেন্দ্র উদ্বোধনে সুলতান মাহমুদ বাবু রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় গ্রামীণ মা ও শিশু স্বাস্থ্যসেবায় যোগ হলো নতুন এক মাইলফলক। বহুল কাঙ্ক্ষিত ১০ শয্যা বিশিষ্ট ‘মা ও শিশু কল্যাণ কেন্দ্র’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (৫আগস্ট) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) বাস্তবায়নে আয়োজিত এক অড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির ফলক উন্মোচন করেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নবনির্মিত এই কল্যাণ কেন্দ্রটি চালু হওয়ার মাধ্যমে ইসলামপুর উপজেলার মা ও শিশু স্বাস্থ্যসেবার মানে এক যুগান্তকারী পরিবর্তন আসবে। বিশেষ করে গর্ভবতী মা,প্রসূতি,নবজাতক ও শিশুদের জন্য সহজলভ্য,মানসম্মত এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোঃ জুবায়ের,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের সহ স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনেরা। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রটি চালু হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে,এই নতুন কেন্দ্রটির কারণে এলাকার প্রসূতি মা ও শিশুদের চিকিৎসাসেবা এখন হাতের নাগালে চলে আসবে এবং এতে করে চিকিৎসা পাওয়ার কষ্ট অনেকটাই লাঘব হবে। রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় গ্রামীণ মা ও শিশু স্বাস্থ্যসেবায় যোগ হলো নতুন এক মাইলফলক। বহুল কাঙ্ক্ষিত ১০ শয্যা বিশিষ্ট ‘মা ও শিশু কল্যাণ কেন্দ্র’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (৫আগস্ট) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) বাস্তবায়নে আয়োজিত এক অড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির ফলক উন্মোচন করেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নবনির্মিত এই কল্যাণ কেন্দ্রটি চালু হওয়ার মাধ্যমে
ইসলামপুর উপজেলার মা ও শিশু স্বাস্থ্যসেবার মানে এক যুগান্তকারী পরিবর্তন আসবে। বিশেষ করে গর্ভবতী মা,প্রসূতি,নবজাতক ও শিশুদের জন্য সহজলভ্য,মানসম্মত এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোঃ জুবায়ের,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের সহ স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনেরা। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রটি চালু হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে,এই নতুন কেন্দ্রটির কারণে এলাকার প্রসূতি মা ও শিশুদের চিকিৎসাসেবা এখন হাতের নাগালে চলে আসবে এবং এতে করে চিকিৎসা পাওয়ার কষ্ট অনেকটাই লাঘব হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited