চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙ্গাবালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ

রাঙ্গাবালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:২১ পিএম, ২০২৬-০৮-১৬

রাঙ্গাবালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ

শংকর মন্ডল : “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং উত্তরণসহ সহযোগী প্রতিষ্ঠানের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মৎস্য বিভাগের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। imageপরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান। এছাড়া তদন্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন, কোস্ট গার্ড ও নৌ পুলিশের প্রতিনিধিবৃন্দ, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা, উপজেলা বিএনপি সভাপতি রহমান ফরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর প্রতিনিধিসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় মৎস্যজীবীরাও কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও উপকূলীয় মানুষের জীবিকার অন্যতম প্রধান ভিত্তি। তাই মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে অবৈধ জাল ব্যবহার, বিষ প্রয়োগ করে মাছ শিকার, অবৈধ ট্রলিং জালসহ সব ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান বলেন, “আমরা মাছে-ভাতে বাঙালি। মৎস্যসম্পদের কোনো ধরনের ক্ষতি হতে দেওয়া যাবে না। অবৈধ জাল, বিষ দিয়ে মাছ ধরা, অবৈধ ট্রলিং জালসহ সব ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।” তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী নয়, মৎস্যজীবীসহ সমাজের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে রাঙ্গাবালীর মৎস্যসম্পদকে আরও সমৃদ্ধ করা সম্ভব। পরে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ, টেকসই আহরণ এবং অবৈধ মৎস্য শিকার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।

রিটেলেড নিউজ

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪à§...বিস্তারিত

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত

সর্বশেষ খবর