চট্টগ্রাম   শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাড়িয়া ইউনিয়নকে আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয়:চেয়ারম্যান নয়, জনগণের সেবক হতে চাই-জাহাঙ্গীর আলম

বাড়িয়া ইউনিয়নকে আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয়:চেয়ারম্যান নয়, জনগণের সেবক হতে চাই-জাহাঙ্গীর আলম

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৪২ পিএম, ২০২৬-০৯-০১

বাড়িয়া ইউনিয়নকে আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয়:চেয়ারম্যান নয়, জনগণের সেবক হতে চাই-জাহাঙ্গীর আলম

কাজী শহিদ, (গাজীপুর): গাজীপুরের বাড়িয়া ইউনিয়নকে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত, স্বনির্ভর, আধুনিক ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপির নেতা ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে তিনি বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই না, জনগণের সেবক হতে চাই। মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই। বাড়িয়া ইউনিয়নকে একটি মানবিক, আধুনিক ও বাসযোগ্য ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য।” জাহাঙ্গীর আলম বলেন, ইউনিয়নের উন্নয়ন শুধু রাস্তা ঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, নাগরিক সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, বাড়িয়া ইউনিয়নের প্রতিটি মানুষের নাগরিক অধিকার ও ন্যায্য সেবা নিশ্চিত করতে হবে। উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে জনগণের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, দরিদ্র ও অসহায় মানুষ যাতে সহজে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পেতে পারে, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেদিকেও গুরুত্ব দিতে হবে। জাহাঙ্গীর আলম বলেন, “উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। দল মত, ধর্ম বর্ণ ও ব্যক্তিগত ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে এগিয়ে যেতে পারলে বাড়িয়া ইউনিয়নকে একটি স্মার্ট, আধুনিক, স্বনির্ভর ও মানবিক ইউনিয়নে রূপান্তর করা সম্ভব।” তিনি গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলনের নেতৃত্বে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। জাহাঙ্গীর আলমের প্রত্যাশা, জনগণের সক্রিয় অংশগ্রহণ, সঠিক পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাড়িয়া ইউনিয়নকে নিরাপদ, সুন্দর, আধুনিক ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

রিটেলেড নিউজ

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

গৌরব ও ঐতিহ্যের ৪৮ বছর:পূবাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

গৌরব ও ঐতিহ্যের ৪৮ বছর:পূবাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, (গাজীপুর মহানগর): গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর ০১ সেপ্টেম্বর ২০২৬ ইং ৪৮ তম বাংল...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর