চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিরামপুর পৌরসভার মেয়রের দায়িত্ব পালনের বিষয়ে জানতে চেয়ে ইউএনও’র চিঠি

বিরামপুর পৌরসভার মেয়রের দায়িত্ব পালনের বিষয়ে জানতে চেয়ে ইউএনও’র চিঠি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৫৪ পিএম, ২০২১-০৫-১২

বিরামপুর পৌরসভার মেয়রের দায়িত্ব পালনের বিষয়ে জানতে চেয়ে ইউএনও’র চিঠি

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র এবং হাকিমপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আককাস আলী এমপিও নীতিমালা অনুযায়ী একই সাথে দুটি পদে দায়িত্ব পালন করতে পারবে কি না তা জানতে চেয়ে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম।

আজ বুধবার ইউএনও নূর-এ আলম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক এবং জেলা প্রশাসককে এ চিঠি দেন। 

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম জানান, গত ২৮ মার্চ প্রকাশিত এমপিও নীতিমালার ১১ (১৭) ধারা অনুযায়ী এমপিও ভুক্ত কোন শিক্ষক কর্মচারী একই সাথে একাধিক কোন পদে/চাকুরিতে নিয়োজিত থাকতে পারবেন না। হাকিমপুর সরকারি  কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (ইনডেক্স নাং ৪১৭১২৭) ২০২১ সালের ১৬ জানুয়ারী অনুষ্ঠিত বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন। ২৫ জানুয়ারী নির্বাচনের গেজেট প্রকাশিত হয়। গত ৮ ফেব্রুয়ারী আককাস আলী মেয়র হিসেবে শপথ নেন। তাই এমপিও নীতিমালা অনুযায়ী আককাস আলী একই সাথে দুটি পদে দায়িত্ব পালন বা বেতন বহিতে স্বাক্ষর বা উত্তোলন করতে পারবেন কি না সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্দেশনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করা হয়েছে। 

এছাড়াও গত ৪ মে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ জুন সকল প্রকার বিধি বিধান উপেক্ষা করে ১৬ জন জ্যেষ্ঠ শিক্ষককে ডিঙিয়ে প্রভাষক থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন আককাস আলী।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর