চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

এবার হজের অনুমতি ৬০ হাজার : নিবন্ধন করেছে ৫ লাখের অধিক

এবার হজের অনুমতি ৬০ হাজার : নিবন্ধন করেছে ৫ লাখের অধিক

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:২৪ পিএম, ২০২১-০৬-২১

এবার হজের অনুমতি ৬০ হাজার : নিবন্ধন করেছে ৫ লাখের অধিক

 আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি :করোনা পরিস্থিতিতে এবছর হজে অংশ নিতে সীমিত সংখ্যক হাজী নির্ধারণ করা হলেও সৌদিতে অবস্থানরত পাঁচ লাখের বেশি লোক নিবন্ধন করেছেন। যথা নিয়মে অনলাইনে নিবন্ধনের নির্দেশনা দিয়ে বিভিন্ন অনিবন্ধিত হজ এজেন্সির সাহায্যে অসাধু উপায়ে নিবন্ধনের ব্যাপারে বিশেষ সতর্ক করেছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদির হজ ও ওমরাহ উপমন্ত্রী আবদেল-ফাত্তাহ বিন সুলাইমান মাশাত জানান যে, এই বছর সৌদির হজযাত্রীদের হজের নিবন্ধন পুরোপুরি অনলাইন ভিত্তিক সম্পন্ন হবে। হজ মন্ত্রণালয় কর্তৃক তালিকাভূক্ত নয় এমন প্রতিষ্ঠানের ব্যাপারে সতর্ক করেছে মন্ত্রণালয়টি। এছাড়া এই বছর হজ পালনের অনুমতি দেওয়ার নিশ্চয়তার কথা বলা যে কোনো তথ্য পেলে তাৎক্ষণিক রিপোর্ট করার জন্য বলা হয়েছে।

আরব নিউজের বরাতে বলা হয়, নিবন্ধন শুরু হওয়ার পর থেকে পাঁচ লাখের বেশি মানুষ এই বছর হজের নিবন্ধন করেছেন। গত ১৩ জুন থেকে হজের প্রাথমিক আবেদন শুরু হয়েছে। আগামী ২৩ জুন পর্যন্ত তা চলবে। এরপর ২৫ জুন থেকে আবেদনের প্রেক্ষিতে বাছাই পর্ব শুরু হবে।

গত ১২ জুন সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেন যে, শুধুমাত্র সৌদিতে অবস্থানরত ৬০ হাজার মুসলিম হজ পালনের সুযোগ পাবেন। হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে মুসল্লিদের ‘স্বাস্থ্য ও নিরাপত্তা’ অগ্রাধিকার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

এবছর সীমিত হজে অংশগ্রহণের ক্ষেত্রে যারা করোনা টিকা নিয়েছেন এবং আগে হজ পালন করেননি তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও ১৮-৬৫ বছর বয়সী হওয়া ও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকার শর্তারোপ করেছে সৌদি সরকার ।

রিটেলেড নিউজ

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত

অবশেষে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের প্রথম বক্তব্য

অবশেষে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের প্রথম বক্তব্য

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত

যুবকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে কান্নায় ভেঙে পড়লেন স্বামী, ভিডিও ভাইরাল 

যুবকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে কান্নায় ভেঙে পড়লেন স্বামী, ভিডিও ভাইরাল 

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক,পাঞ্জাবের অমৃতসরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবক হোটেল...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর