চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাউফলে ওসি ও এসআই’র বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৪৩ পিএম, ২০২০-১০-১৪

বাউফলে ওসি ও এসআই’র বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান ও এসআই শেখ জাহিদ আলমের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।  মাহাবুব আলম মোল্লা নামের এক যুবলীগ নেতা বুধবার (১৪অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সাংবাদিক সম্মেলন করেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নাজিরপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়ির সহসভাপতি মাহাবুব আলম মোল্লা বলেন, একই এলাকার সাবেক ছাত্রদল নেতা বর্তমানে আওয়ামী লীগের অনুপ্রবেশকারী জসিম উদ্দিন আকনের কাছে পাওনা টাকা নিয়ে তার বিরোধ চলে আসছিল। এর জেড় ধরে চলতি বছর ২৫ জানুয়ারি রাতে  জসিম আকনের নির্দেশে তার পালিত কয়েক সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি ভাবে কুপয়ে ও পিটিয়ে জখম করে। 
স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে  বাউফল হাসপাতালে  নিয়ে আসলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য  রেফাড করা হয়। তিনি প্রথমে ঢাকা পঙ্গু হাসপাতালে গিয়ে ভর্তি হন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 
এ ঘটনায় তার স্ত্রী শিলা বেগম  ২৭ জানুয়ারি জসিম আকনকে হুকুমের আসামী করে ৩ জনের  বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং ২৫ তারিখ২৭/০১/২০২০) বিভিন্ন সময় এই মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়। সর্বশেষ শেখ জাহিদ আলমকে  এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসাবে নিযুক্ত করা হয়। এর মামলার চূড়ান্ত প্রতিবেদন (চার্জশীট)  দেয়ার নামে ওসি মোস্তাফিজুর রহমান ও এসআই শেখ জাহিদ আলম তার কাছে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। তিনি ঘুষ দিতে অপরাগতা প্রকাশ করায় ওসি ও তদন্তকারী কর্মকর্তা আসামীদের কাছ থেকে মোটা অংকের ঘুষ নিয়ে তদন্তকারী কর্মকর্তা শেখ জাহিদ তার ও স্বাক্ষীদের কোন প্রকার বক্ত গ্রহণ না করে মামলার প্রধান আসামী জসিম উদ্দিন আকনকে বাদ দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেয়া  মেডিকেল রিপোর্ট (এমসি) আমলে না নিয়ে বাউফল হাসপাতালের প্রাথমিক চিকিৎসার মেডিকেল রিপোর্ট দিয়ে সাধারন ধারায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন (চার্জশীট) দাখিল করে তাকে ন্যায় বিচার থেকে বঞ্ছিত করেছেন। 
সাংবাদিক সম্মেলনে তিনি পুনরায় মামলটি সিআইডির তদন্ত চেয়ে পুলিশের আইজিপির হস্তক্ষেপ কামনা করেছেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাহাবুব আলমের বড় ভাই আবদুল বারেক মোল্লা ও ইউসুফ মোল্লা প্রমূখ। 
এ ব্যাপারে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান  ঘুষ দাবি বিষয়টি অস্বীকার করে বলেন,‘তদন্ত কর্মকর্তার গাফিলতি থাকলে সম্পূরক চার্জশীট প্রদানের সুযোগ রয়েছে।’

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর