চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজীপুরে মেয়রের সঙ্গে মহানগর পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৪৩ পিএম, ২০২০-১০-১৪

গাজীপুরে মেয়রের সঙ্গে মহানগর পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর মহানগর শাখার নেতারা।১৪ অক্টোবর বুধবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা পালন করার জন্য প্রতিটি মন্দিরে ২৫ হাজার করে টাকা দেয়া হবে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণের ফলে এই উৎসব সর্বজনীন উৎসবে রূপ লাভ করে। এই মহানগরের সকল লোক আমার আমানত। যেসব মন্দির নিয়ে ঝামেলা আছে সেগুলো আমরা বসে মিমাংশা করবো। উৎসব চলাকালীন সময়ে ষড়যন্ত্রকারীদের দ্বারা যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সূত্রপাত না হয় সেদিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমারা শান্তিপুর্ণভাবে রাস্তার কাজগুলি ধরছি। আপনারা জানেন শহর বানাতে হলে রাস্তা লাগে।  

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর মহানগর শাখার সভাপতি শ্রী অরুন কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্রী নারায়ন কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার সরকার, সদর মেট্রো থানা সহ-সভাপতি বাপ্পী দে, সাধারণ সম্পাদক শংকর দে, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর বণিক, পুবাইল থানা সভাপতি সুনীল দেবনাথ, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা, কোনাবাড়ী থানা সভাপতি সঞ্জিত দে, সাধারণ সম্পাদক শুভজিৎ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর সরকার, জয়দেবপুর পূর্ব মধ্যপাড়া সার্বজনীন দুর্গা মন্দির সভাপতি খোকন চন্দ্র দে, সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দে, ছায়াবীথি মধ্যপাড়া সার্বজনীন শিপ্রা স্মৃতি পূজা মন্ডপ সাধরণ সম্পাদক দেবদুলাল ঘোস, গৌরাঙ্গ মন্দির ও শ্রীশ্রী দুর্গা মন্দির সভাপতি অভিজিৎ দাসসহ মহানগরের সকল থানার নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সচিব মোঃ মোস্তফিজুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান (হাজী মনির) প্রমুখ।
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর