শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪১ পিএম, ২০২০-১২-১৪
ইসমাঈল হোসেন : যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আখাউড়া উপজেলা মিলনায়তনে সকাল ১০ ঘটিকায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামশেদ শাহ, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মেসবাহ উল আলম,ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম,আখাউড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রসূল আহমেদ নিজামী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আল আমিন প্রমুখ। এসময় বক্তারা বলেন বুদ্ধিজীবীরা দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতির রূপকার। তাদের উদ্ভাবনী ক্ষমতা, সৃজনশীল কর্মকাণ্ড, উদার ও গণতান্ত্রিক চিন্তাচেতনা জাতীয় অগ্রগতির সহায়ক। জাতির বিবেক হিসেবে খ্যাত বুদ্ধিজীবীরা তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি, যুদ্ধকালীন মুজিবনগর সরকারকে পরামর্শ প্রদানসহ বুদ্ধিবৃত্তিক চেতনা দিয়ে মহান মুক্তিযুদ্ধকে সাফল্যের পথে এগিয়ে নিতে বিপুল অবদান রাখেন। কিন্তু, জাতির দুর্ভাগ্য, বিজয়ের প্রাক্কালে হানাদারবাহিনী পরিকল্পিতভাবে এ দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে তাদের আত্মার শান্তি কামনা করেন উপস্থিত সকলে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited