শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:৫০ পিএম, ২০২০-১২-২৬
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। আর এ অনিয়মের সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছে ইউপি চেয়ারম্যান-মেম্বার ও কতিপয় কর্মকর্তারা। কর্মহীন শ্রমজীবিদের জন্য কাজের সুযোগ তৈরির লক্ষ্যে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু করেছে সরকার। তবে বঞ্চিত অসহায়দের তালিকায় প্রভাবশালী (ভিআইপি শ্রমিক) ভূয়া নাম অন্তর্ভুক্ত করারও অভিযোগ উঠেছে।উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মাঠে কাজ না থাকায় কর্মহীন প্রান্তিক শ্রমজীবি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৪০ দিনের জন্য কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু হয়। এতে সপ্তাহে পাঁচদিন সরকারী ভাবে গৃহীত বিভিন্ন প্রকল্পে মাটি কাটার কথা। যা গত ২০১৯-২০ অর্থ বছরের মার্চে শুরু হলেও কিছুদিন কাজ করার পর করোনা প্রভাবে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। তবে প্রকল্প টির বাকি কাজ নভেম্বর মাসেই শেষ হয়। উপজেলার ১৪ টি ইউনিয়নে মোট ৪২ টি প্রকল্পের আওতায় ৩ হাজার ৩৯৪ জন তালিকাভুক্ত শ্রমিকের অনুকুলে ২ কোটি ৭১ লক্ষ ৫২ হাজার টাকা বরাদ্দ হয়েছে। ৪০ দিন কাজের বিনিময়ে প্রত্যেক শ্রমিক ৮ হাজার টাকা করে পারিশ্রমিক পাওয়ার কথা। প্রকল্প চলাকালীন (৩০ নভেম্বরের আগে) সরেজমিনে গিয়ে দেখা গেছে, কয়ড়া ইউনিয়নের রশিদ মেম্বারের বাড়ি থেকে জয়নব মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণে ৭৫ জন শ্রমিকের জন্য ৬ লক্ষ টাকা বরাদ্দ আসে। এই রাস্তায় ৭৫ জন শ্রমিকের জায়গায় ১৮ জন শ্রমিককে কাজ করতে দেখা গেছে। এখানে দায়িত্বে থাকা জয়নব মেম্বার জানান এই প্রকল্পে শুরু থেকে ১৮ জন কাজ করছে, বাকি গুলো ভিআইপি। ইউপি সদস্য জয়নবের কাছে কাছে ভিআইপি শ্রমিক কারা জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ভালো বলতে পারবে।অন্য একটি প্রকল্পে কয়ড়া হোরপাড়া মসজিদ থেকে পূর্বপাড়া পর্যন্ত রাস্তা নির্মাণে ৬ লক্ষ টাকা বরাদ্দ হয়। এখানে ৭৫ জন শ্রমিকের কাজ করার কথা থাকলেও একজনেও ওখানে পাওয়া যায়নি। এই এলাকার স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ইউপি চেয়ারম্যান যে প্রকল্প দেখিয়েছেন এখানে রাস্তা নির্মাণের কোন কাজ করা হয়নি। তবে কয়ড়া সড়াসতলা গ্রামে ২০ জন কে কাজ করতে দেখা গিয়েছে। কয়ড়া বাঘলপুর ছাত্তার মোল্লার বাড়ি থেকে বিলঘাট পর্যন্ত রাস্তা নির্মাণে ৬ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ হয়। এখানে ৮০ জন শ্রমিকের কাজ করার কথা থাকলেও বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র।এখানে কোন কাজ করা হয়নি। বাঘলপুর গ্রামের ছাত্তার মোল্লার ছেলে হাফিজুর রহমান জানান এই প্রকল্পে কোন কাজ করা হয়নি। কর্মরত শ্রমিকরা জানান প্রথম থেকে ওইদিন পর্যন্ত তারা এই প্রকল্পে এই কয়জনই কাজ করে আসছেন। কয়ড়া ইউনিয়নে রাস্তা নির্মাণের জন্য ২৩০ জন শ্রমিকের ১৮ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। বাস্তবে উল্টো চিত্র, কয়ড়া ইউনিয়নে ৩ টি প্রকল্প মিলে মোট ২৩০
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited