শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৪ পিএম, ২০২১-০১-০২
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা আবাসিক কলোনির চারতলা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আবাসিক কলোনির এফ১/এইচ নাম্বারের চারতলা ব্যাচেলর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মরদেহ কারখানার প্রশাসন/এস্টেট শাখার এলএমএসএস ও চাঁদপুর কচুয়া এলাকার মুসলিম মিয়ার ছেলে বোরহান উদ্দিনের (বাহার)। তবে নিহতের মুখসহ শরীর ফুলে যাওয়ার কারণে তাৎক্ষনিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতের প্রতিবেশী রেজাউল করিম ও পুলিশ জানায়, বুধবার এক বন্ধুর সঙ্গে দুপুরের খাবার খান বোরহান উদ্দিন। বিকেলেও সঙ্গে ছিলেন। রাতেও তার বাসায় কথাবার্তার আওয়াজ শুনতে পান তিনি। এরপর থেকে বোরহানের রুমের দরজা বাইরে থেকে তালা ছিল। আর কোন কথাবার্তার আওয়াজ পাওয়া যায়নি। এদিকে বোরহানের স্ত্রী চাদপুর থেকে বোরহানের মোবাইলে কল করেও না পেয়ে তার সহকর্মীদের কাছে কল করতে থাকেন। পরে কলোনিতে থাকা বোরহানের কয়েকজন সহকর্মীর বাসায় আসেন এবং জানালা দিয়ে ভেতরে উকি মেরে কেউ আছে কিনা দেখার চেষ্টা করেন। পরে খাটের কিনারায় একজনের মরদেহ পড়ে আছে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ দেখতে পান। পরে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এদিকে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited