চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পুলিশের ৭ মার্চ পালন : জাতির  জন্য শুভ বার্তা বয়ে আনুক

পুলিশের ৭ মার্চ পালন : জাতির  জন্য শুভ বার্তা বয়ে আনুক

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:১৬ পিএম, ২০২১-০৩-০৮

পুলিশের ৭ মার্চ পালন : জাতির  জন্য শুভ বার্তা বয়ে আনুক

আবদুল গাফফার মাহমুদ :  রবিবার ছিল ঐতিহাসিক ৭ মার্চ। গোটা জাতি  বিনম্র চিত্তে ভাবগম্ভীর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছে। এই দিবসটি  বাঙালী  জাতির জীবনে এক অবিস্মরণীয়  দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী  উদ্যানে লাখ লাখ লোকের উপস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে  এক নাতিদীর্ঘ  ভাষণ প্রদান করেন।  সেই ভাষণেই তিনি মূলত:  সেদিন একটি স্বাধীন  জাতির ঘোষণা দেন।  সেদিন তিনি বলেন,  “ এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। মুক্তির সংগ্রাম।  আমরা যখন  মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবেনা।”  আসলে পরাক্রমশালী পাক হানাদার বাহিনী শত চেষ্টা করেও আমাদের দাবায়ে রাখতে পারেনি। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে  আমরা  একটি স্বাধীন  বাংলাদেশ  পেয়েছি।  পৃথিবীর  ইতিহাসে  বাঙালীর এই অর্জন  একটি বিরল দৃষ্টান্ত।  পৃথিবীর ইতিহাসে  এই অর্জন একটি মাইলফলক হয়েই চির জাগরূক  থাকবে।

 ‘৭০ এর নির্বাচনে এক ঐতিহাসিক বিজয় অর্জনের পরেও পাকিস্তানী শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে নানা টালবাহানা শুরু করে। নানা চড়াই উৎরাইয়ের মধ্যে বঙ্গবন্ধু ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে তার  স্বভাব-সুলভ কন্ঠে এই ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এই ভাষণটি ইতিহাসে ৫টি ভাষণের একটি হিসেবে  অবিস্মরণীয় স্থান দখল করে আছে।

৭ মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ প্রদানের পরেই পাকিস্তানী শাসক গোষ্ঠী নতুন করে নড়েচড়ে বসে। তারা বাঙালী  জাতিকে চিরতরে  পদানত করে রাখার ফন্দি আঁটতে থাকে। অবশেষে  ২৫ মার্চ  মধ্যরাতে  ঘুমন্ত  বাঙালী জাতির উপর  পাক হানাদার বাহিনী  হায়েনার মত ঝাঁপিয়ে পড়ে।  কিছু বুঝে উঠার আগেই হাজার হাজার  নিরীহ  বাঙালীকে ব্রাশ ফায়ারে পাখির মতে গুলি করে নির্বিচারে হত্যাকান্ড চালায়। এই ববর্র জংলী বাহিনীর হাত থেকে  সেদিন মা-বোনেরা এমনকি শিশুরা পর্যন্ত রেহাই পায়নি।  সারা দেশে ছড়িয়ে পড়ে যুদ্ধ। মুক্তিকামী বাঙালীর দামাল ছেলেরা হাতে অস্ত্র তুলে নেয়। তারা সীমান্ত পাড়ি দিয়ে পাশের দেশে গিয়ে ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে আবার দেশে ফিরে আসে। প্রাণপণে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে  ঝাঁপিয়ে পড়ে।  এভাবে ৯ মসের রক্তক্ষয়ী যুদ্ধে ১৬ ডিসেম্বর  বাঙালী চূড়ান্ত বিজয় অর্জন করে।  পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী  বাহিনী মুক্তিবাহিনী ও মিত্র বাহিনির কাছে  পরাজয় মানতে বাধ্য হয়। সেই বাহিনী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানেই যেখানে  দাঁড়িয়ে  বঙ্গবন্ধু ঘোষণা  করেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, সেখানেই আত্ম-সমর্পণের  দলিলে  সই করেন পাক বাহিনী প্রধান লে: জেনারেল নিয়াজী।  লাখ লাখ  মা-বোনের  ইজ্জত-আব্রু আর লাখো  শহীদের রক্তের  বিনিময়ে  বাঙালী জাতি স্বাধীনতা অর্জন করে।  বিশ্বের  বুকে মাথা  উঁচু করে দাঁড়ায় লাল-সবুজের পতাকা।

স্বাধীনতা পরবর্তীকাল থেকে ৭ মার্চ বাঙালি জাতি গর্বের সঙ্গে  পালন করে। এবারে স্বাধীনতার ৫০ বছর পূর্তি হচ্ছে। সে কারণে এবারের ৭ মার্চ  পালনে রয়েছে ভিন্ন রকম আমেজ ও তাৎপর্য। 

এবারই প্রথম  বাংলাদেশ পুলিশ বাহিনী এই দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করছে।  বাংলাদেশের ৬৬০টি থানায়  একযোগে  তারা এই দিবসটি যথাযোগ্য মর্যাদায়  পালন করছে।  আইজিপি ড: বেনজীর আহমদ সারাদেশের পুলিশকে  এই দিবস পালনের নির্দেশ দিয়েছেন।  অভিনন্দন আইজিপি; একই সঙ্গে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

পুলিশকে বলা হয়, একটি দেশের  সরকারের মেরুদন্ড। দেশের আইন-শৃংখলা রক্ষায় পুলিশই অগ্রণী ভূমিকা পালন করে থাকে।  আমাদের পুলিশও ইতিমধ্যে  অনেক প্রশংসনীয় কাজ করেছে। জঙ্গী দমন, মাদক দমন,  সন্ত্রাস  দমনসহ  অনেক  কাজে পুলিশের  ভূমিকা  প্রশংসনীয়। সর্বশেষ করোনাকালে  তাদের ফ্রন্ট-ফাইটার ভূমিকা প্রণিধানযোগ্য। এতে অনেকে প্রাণও দিয়েছেন।

তবে পুলিশের নানা বির্তকিত ভূমিকাও সমাজে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সে সব  নেতিবাচক কর্মকান্ড থেকে বেরিয়ে এসে পুলিশ আগামী শতাব্দীর একটি স্বাধীন দেশের  উপযোগী  পুলিশ বাহিনী হিসেবে গড়ে উঠবে এটাই জাতির আশা-আকাংখা।  কিন্তু কোনভাবেই যেন ৭ মার্চ পালনের মধ্য দিয়ে পুলিশ কোন বিতর্কিত ভূমিকায় আবির্ভূত না হয়।  এটাই জাতির আশাবাদ।  এই দিবস পালনের মধ্যদিয়ে  পুলিশ জাতির জন্য  শুভ বার্তা বয়ে আনুক এটাই কাম্য।

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর