চট্টগ্রাম   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসলামপুরে ভূয়া এনজিও কোটি টাকা নিয়ে উধাও

ইসলামপুরে ভূয়া এনজিও কোটি টাকা নিয়ে উধাও

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:১১ পিএম, ২০২২-১১-২১

ইসলামপুরে ভূয়া এনজিও কোটি টাকা নিয়ে উধাও

রোকনুজ্জামান সবুজ,জামালপুর  : জামালপুরের ইসলামপুরে পল্লী জনকল্যাণ সংস্থা নামে একটি ভূয়া এনজিও প্রতারক চক্র ঋণ দেওয়ার কথা বলে গ্রাহদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে। প্রতারকদের পরিচয় মিললেও স্থানীয় প্রশাসন এ বিষয়ে আমলে না নিয়ে রহস্যজনক কারণে নিরব ভূমিকা পালন করছেন বলে ভোক্তভোগীদের অভিযোগ।
ইসলামপুর উপজেলার মালামারা গ্রামের ফকির আলী, হাছেনা, ফুলু, শাহজল ও হামিদুরসহ ভুক্তভোগীদের অভিযোগ, পল্লী জনকল্যাণ সংস্থা নামে একটি এনজিও সম্প্রতি  ইসলামপুর পৌর শহরে পাটনিপাড়া মোড়ে ব্যবসায়ী লিটন মিয়ার বাসা ভাড়া নিয়ে তাদের অফিস কার্যক্রম করেন। জেলার দেওয়ানগঞ্জ , ইসলামপুর,মেলান্দহসহ বিভিন্ন উপজেলায় কাপড়ের ব্যবসা, মনোহারী দোকান, গরু খামার, মুরগী খামার, প্রবাসী  ঋণ দেওয়ার কথা বলে জামানত স্বরুপ জনপ্রতি ৫হাজার থেকে ১০হাজার করে প্রায় কোটি টাকা অগ্রীম সঞ্চয় নেয়। এক পর্যায়ে ঋন বিতরণের তারিখ ঘনিয়ে আসলে অফিস ফেলে গত ১৭নভেম্বর বুধবার রাতে উধাও হয়ে যায় সংস্থার কর্মকর্তারা।
এদিকে ১৮নভেম্বর বৃহস্পিবার সকাল থেকে ঋণ নিতে এসে ভুক্তভোগী প্রতারিত গ্রাহকেরা তাদের না পেয়ে ভবনটির সামনে ভীর জমায়। পরে ভোক্তভোগীরা থানায় গিয়ে অভিযোগ করতে গেলে রহস্যজনক কারণে তাদের অভিযোগ আমলে নেয়নি পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, ভূয়া এনজিওটি তাদের সঞ্চয় ও ঋনদান পাশ বইতে নিউ গুলশান, পূর্বাচল মডেল টাউন,ঢাকা-১২০০, প্রধান কার্যালয়ের ঠিকানা উল্লেখ করলেও ঐ ঠিকানা সম্পুর্ণ  ভূয়া ও মিথ্যা। 
অনুসন্ধানে জানা গেছে, ওই ভুয়া এনজিও কর্মকর্তা প্রতারক চক্রের আসল ঠিকানা হচ্ছে ঢাকার নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রামন্দী ইউনিয়নের লস্করদী এলাকার বাসীন্দা রহমত উল্লাহর ছেলে
 প্রতারক মোবারক হোসেন এবং একই এলাকার বাসিন্দা শহিদুল্লাহর ছেলে মামুন। এছাড়াও শফিক নামে এই চক্রের আরও এক সদস্য রয়েছে।  যারা দীর্ঘ দিন ধরে ভূয়া নাম ঠিকানা ব্যবহার করে বিভিন্ন এলাকায় মানুষের সাথে প্রতারণা করে আসছে।
এ ব্যাপারে বাসা মালিক লিটন মিয়া জানান, ঘটনার চার/পাঁচ দিন আগে তারা আমার বাসা ভাড়া নেওয়ার কথা বলে ছাইন বোর্ড টানিয়ে রুমে চেয়ার টেবিল তোলে বাসাভাড়া চুক্তি করার নামে তালবাহানা করছিল।
 বিষয়টি টের তাদের ছাইন বোর্ড নামিয়ে ফেলি। এর পর বুধবার রাত থেকে তাদের আর খোঁজে পাওয়া যাচ্ছেনা। এঘটনায়  বাসার মালিক লিটন মিয়া ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এব্যাপারে ইসলামপুর থানা  অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান মাজেদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। ভোক্তাভোগীদের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

রিটেলেড নিউজ

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত


মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত


:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত


কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত


পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত


লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর