শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৫ পিএম, ২০২৩-০১-০১
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনায় পাঠ্যপুস্তক উৎসব দিবসের মাধ্যমে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উদ্যোগে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। হোমনা উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস গতকাল রবিবার সকালে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পাঠ্যপুস্তক উৎসব দিবসের আয়োজন করে। এর মাধ্যমে উপজেলার মাধ্যমিক, মাদ্রাসা (দাখিল) ও এবতেদায়ী শ্রেণির ১ লাখ ৫৬ হাজার ৭৪০টি বই বিতরণ করা হয়েছে। এ বছর উপজেলার মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল ও এবতেদায়ী স্তরের জন্য ৩ লাখ ১০ হাজার ৫১৭টি বইয়ের চাহিদার বিপরিতে ১ লাখ ৬৭ হাজার ৭৪৫টি বই পাওয়া গেছে।
পাঠ্যপুস্তক উৎসব দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের সভাপতিত্বে হোমনা-তিতাসের সংসদ সংদস সদস্য সেলিমা আহমাদ সকল শিক্ষার্থী ও অভিভাবকদের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান। এতে আদর্শ উচ্চ বিদ্যালয়েল শিক্ষক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, মাদ্রাসা সুপার মাওলানা আবদুস সাত্তার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited