চট্টগ্রাম   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিলীয়মান রাজবাড়ী জেলার প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা

বিলীয়মান রাজবাড়ী জেলার প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:৫৪ এএম, ২০২৩-০২-০৩

বিলীয়মান রাজবাড়ী জেলার প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা

আলম খান (রাজবাড় থেকে) প্রাচীন ঐতিহ্যবাহী রাজবাড়ী জেলার রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। পুর্বে জমিদারি ও রাজকার্য পরিচালনা, নীল চাষ, ধর্মীয় চর্চা ও নানা কার্যক্রম পরিচালনাকে ঘিরেই এখানে গড়ে উঠেছেছিল রাজবাড়ী, জমিদারবাড়ি, মসজিদ, মন্দির, নীল কুঠির, দিঘি, মঠ সহ নানা ঐতিহাসিক স্থাপনা। যা এখানকার মানুষের কাছে ঐতিহাসিক স্থান হিসেবে খ্যাতি লাভ করে। এখানকার মানুষেরা মনে করেন, সরকার যদি স্থাপনাগুলো সংস্কার করে পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলে, তাহলে দেশ-বিদেশের অনেক পর্যটক এখানে আসবে এবং প্রচুর রাজস্ব আয় হবে। রাজবাড়ী হতে পারে ভ্রমণপিপাসু মানুষদের কাছে এক আকর্ষণীয় স্থান। কিন্তু সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যটন বিকাশে সরকার বা স্থানীয় প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এভাবে দিনের পর দিন স্থাপনাগুলো অবহেলায় পড়ে থাকলে এক সময় তা বিলীন হয়ে যাবে। বর্তমান রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবন ১৮৭৮ সালে বাণিবহের জমিদার গিরিজা শংকর মজুমদার ও তার ভাই অভয় শংকর মজুমদার প্রতিষ্ঠা করেন। যা উনিশ শতকের পর আর কখনো সংস্কার করা হয়নি। রাজবাড়ীর বালিয়াকান্দিতে অবস্থিত নলিয়া জোড় বাংলা মন্দির যা প্রতিষ্ঠা হয় ১৮৬৭ সালে, বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর মঠ যার প্রতিষ্ঠাকাল আনুমানিক ১৮৪৬ সালে। প্রাচীন নিদর্শনের সুন্দর সাক্ষী এই মঠ। রাজবাড়ী সদর থানার পাচুরিয়া ইউনিয়নে ১৭৪১ সালের দিকে জমিদার মুকুন্দিয়া বাবুর তৈরি মুকুন্দিয়া জমিদার বাড়ি স্থাপনাটির সৌন্দর্য বিলীনের পথে। গতানুগতিক জমিদারবাড়ির মতো এটিও পুরাতন, ভাঙাচোরা আর আগাছায় মোড়ানো। এছাড়াও রয়েছে, আউলিয়া মসজিদ, চাঁদ সওদাগরের টিবি, কল্যাণ দিঘি, রাথখোলা সানমঞ্চ, আঠারো শতকের ইংরেজদের নীলকুঠিসহ বিভিন্ন স্থাপনা। এই স্থাপনাগুলোর কোনোটিতেই নেই সংস্কার কিংবা সংরক্ষণের ছোঁয়া। বরং গরু-ছাগলের আবাস স্থলে পরিণত হয়েছে স্থাপনাগুলো। রাজবাড়ী জেলার বাসিন্দা ষাট বছর বয়সী কাঞ্চন নাথ বলেন, পর্যটন খাতে রাজবাড়ীর সব ধরণের সম্ভাবনা থাকা সত্ত্বেও পিছিয়ে থাকা দুঃখজনক। জেলার পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রশাসনের পাশাপাশি বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসতে হবে। আর এগুলো সংস্কার না করা হলে কয়েক বছর বড়ে শুধু নামেই ইতিহাসের পরিচয় দেবে রাজবাড়ী। কিন্তু ইতিহাস প্রসিদ্ধ কোনো স্থাপনা খুঁজে পাওয়া যাবেনা এই জেলায়। নলিয়া জোড় বাংলা মন্দিরে ঘুরতে আসা খুলনার বাসিন্দা দেবাশীষ মজুমদার জানান, এখানে ঘুরতে এসে একটি জিনিসেরই অভাব বোধ করছি, সেটা হলো এখানে থাকার জন্য ভালো মানের কোনো হোটেল মোটেল নেই। এছাড়াও দেশ স্বাধীনের এতো বছর পরেও সংস্কারের অভাবে বেহালদশা স্থাপনাগুলোর। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ ও পর্যটন শিল্পের সার্বিক সহযোগিতায় উক্ত রাজবাড়ী জেলায় বিলীয়মান বেহালদশা স্থাপনাগুলোর হারিয়ে যাওয়া বৃহৎ সংস্কারের মাধ্যমে উক্ত রাজবাড়ী জেলা ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। পর্যটন শিল্প শতভাগ গড়ে তোলা সম্ভব।

রিটেলেড নিউজ

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত


:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত


কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত


পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত


লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর