শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৮ পিএম, ২০২৩-০২-০৭
মোহাম্মদ মোহসীন : ঢাকা থিয়েটার মঞ্চের বিখ্যাত দর্শক নন্দিত নাটক "ঘর জামাই" এর ৩৬২ তম মঞ্চায়ন শুক্রবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় মহিলা সমিতিতে মঞ্চায়িত হয়েছে। ঢাকা থিয়েটার মঞ্চ সত্য ও সুন্দরের পূজারি। ঘর জামাই মূল ফরাসী নাটকটির নাম Georges Dandin Ou Le Coufondy এর বাংলা অর্থ - বিভ্রান্ত সামী/১৯৬৮ সালে মলিয়র নাটকটি রচনা করেন।১৯৯৩ সালে "ঘর জামাই" প্রথম প্রদর্শিত হয়-ঢাকা মঞ্চে।নাটকটি রুপান্তর ও নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার।
কাহিনী সংক্ষেপ : সোলায়মান আলী মন্ডল গ্রামের শিক্ষিত যুবক,মোহাম্মদ আলী একজন উঠতি বড় লোক।অর্থ প্রতিপত্তি ও নানা কৌশলে তিনি শহরে সমাজে প্রতিষ্ঠা লাভ করেছেন।সমাজের উপর মহলে টেক্কা দিতে গিয়ে নিজেকে এবং নিজের একমাত্র মেয়ে রেহানাকেও বেসামাল করে তুলেছেন। সরল শিক্ষিত যুবককে নিজের একমাত্র মেয়ে রেহানার সাথে বিয়ে দিয়ে ঘর জামাই করেন এবং যৌতুক হিসেবে একটি বাড়ীও প্রদান করেন।রেহানা তার বাবার ঐতিহ্য এক ধরনের তথাকথিত হাই-ফাই পরিবেশে নিজেকে আধুনিকা করে গড়েছেন।রেহানা বুদ্ধিমতি এবং চঞ্চলতা দিয়ে জামাই সোলায়মানকে বারবার ধোকা দেয়।বেচার জামাই সোলায়মান কেবলমাত্র তার শশুর শাশুড়ীকেই নালিশ করেন।এই রম্য হাসির ঘটনায় ঘর জামাই হয়ে বৈবাহিক জীবনের করূণ সাধ গ্রহণ করতে থাকে।
ঢাকা থিয়েটার মঞ্চ মনে করে মলিয়ারের ঘর জামাই নাটক শুধু নিছক হাস্যরস সৃষ্টি নয় বা ভাঁড়ামো নয়,জীবনের সবুজ সুন্দর দিকটি তুলে ধরাই এর মূল কথা যা জীবনকে গতিশীল এবং বুদ্ধিকে শাণিত করে।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited