শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩০ পিএম, ২০২৩-০৩-১১
মোঃমিজানুর রহমান কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ভুরুঙ্গামারী থানায় বিশেষ অভিযানে ০৬ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এবং পলাতক মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকসহ ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শ্রক্রবার ১০ ফেব্রুয়ারী ভূরুঙ্গামারী থানার এস আই আব্দুর রহিম, শাহিন, আল মামুন, এএসআই হারুন অর রশিদ, পরিতোষ রায়সহ এএসআই রাজু আহমেদের সঙ্গীও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন ০৬ নং জয়মনিরহাট ইউনিয়নের অন্তর্গত বড় খাটামারী ( গুচ্ছগ্রাম) গ্রামস্হ মাদক কারবারি আসামি ১। মোঃ ছলিম উদ্দিন (৩৮) পিং মোহাম্মদ খাদেম উদ্দিন এর বসত বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী চৌচালা টিনের ঘরের ভিতর টেবিলের উপর হইতে ০৬ কেজি মাদকদ্রব্য গাজা উদ্ধার করা হয় এবং উপরোক্ত ১ নং আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ঘটনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল মাদক কারবারি এবং মাদক সম্রাট আসামি ২। মোঃ আবু বক্কর সিদ্দিক (৪২) পিং -মৃত শের আলী সাং- বড় খাটামারী গুচ্ছগ্রাম থানা- ভূরঙ্গা মারী, জেলা- কুড়িগ্রাম ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী ছলিম উদ্দিন কে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবং পলাতক আসামি আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে আরো ৪ টি মাদকদ্রব্য আইনে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited