চট্টগ্রাম   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দুমকিতে রাস্তার বেহাল দশা  জনচলাচলে চরম ভোগান্তি 

দুমকিতে রাস্তার বেহাল দশা  জনচলাচলে চরম ভোগান্তি 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৩৯ পিএম, ২০২৩-০৫-১৮

দুমকিতে রাস্তার বেহাল দশা  জনচলাচলে চরম ভোগান্তি 

জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাকাতিয়া খাল গোড়া থেকে তালুকদার বাজার হয়ে সেকান্দার আলী দফাদার বাড়ির দরজার গুচ্ছ গ্রাম পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের মাটির রাস্তাটি দীর্ঘদিন যাবৎ মেরামত, সংস্কার বা পাকা করনের অভাবে ভেঙে বড় বড় খানাখন্দে পরিনত হয়েছে। 

শ্রীরামপুর, মুরাদিয়া ও মৌকরন এ তিন ইউনিয়নের  হাজার হাজার জনসাধারনের যোগাযোগ মাধ্যম। উপজেলা শহর দুমকিতে নিত্যনৈমিত্তিক কার্যসম্পাদন, স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ জনসাধারণের কেনাকাটা করতে যাতায়াতের ভরসা। এছাড়াও দুমকি, মুরাদিয়া বোর্ড অফিস বাজার থেকে পটুয়াখালী যাতায়াতের বিকল্প  হিসেবে এ রাস্তা দিয়ে জনসাধারণ চলাচল করে।

স্হানীয় তালুকদার বাজার, কলবাড়ি বাজারসহ বিভিন্ন ব্যবসায়ী মালামাল, নির্মান সামগ্রী পরিবহনের একমাত্র ভরসা এ রাস্তাটি। মুরাদিয়া মহিলা মাদ্রাসা, লতিফ মোহসেনা মাধ্যমিক বিদ্যালয়, জামলা দাখিল মাদ্রাসা, ৪টি প্রাথমিক বিদ্যালয়,২টি নুরানী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগে পোহাতে হয়। অনেক সময় জরুরি ভিত্তিতে মুমূর্ষু রোগী নিয়ে আরো ভোগান্তিতে পড়তে দেখা যায় হরহামেশা।

গত ৩ দিনের বৃষ্টিতে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে পানি জমে কাঁদায় পরিনত হয়েছে।

এছাড়াও রাস্তাটি দিয়ে ইট বালু বোঝাই অবৈধ মাহেন্দ্রা, ট্রলি পার্শ্ববর্তী মুরাদিয়া ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করায় আরো নাজুক হয়ে পড়েছে।

বর্তমান সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিশ্বের রোল মডেল। সর্বক্ষেত্রে সাফল্য গাঁথা ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ রূপান্তরের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। 

অভুতপূর্ন কাজ করা স্বত্বেও পিছুটান ছাড়ছেনা এ রাস্তাটি পাকা করনের। বিভিন্ন সময় এলাকার তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি থেকে শুরু করে উপজেলা, জেলা এমনকি সাংসদ পর্যন্ত গড়িয়েছে এ অবহেলিত জনপদের একমাত্র যোগাযোগ মাধ্যম রাস্তাটির পাকাকরণনের দাবি।

রাস্তার পাশে অবস্থিত দক্ষিণ সালামপুর ম‌ঈনুল উলুম ক‌ওমী মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ ইউসুফ আলী খান বলেন, এ রাস্তাটির বেহাল দশার কারণে ছোট ছোট শিশুদের মাদ্রাসায় যাতায়াতে খুব ভোগান্তিতে পড়তে হচ্ছে। 

এব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ আজিজুল হক জানান রাস্তাটির আইডি নাম্বার ৫৭৮৯৬৪১৩৫. সংস্কার বা পাকাকরণনের কোন পদক্ষেপ এখন পর্যন্ত আমার স্কিমে নাই। বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দুমকি উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার সংবাদকে জানান, ২০১৯ সনে রাস্তাটির জামলা থেকে সেকান্দার আলী দফাদার বাড়ি পর্যন্ত ১কি.মি. রাস্তা পাকা করন করা হয়েছে। বাকি  ২কি.মি. রাস্তার অর্থ বরাদ্দ হলে পাকাকরণ করা হবে।

উল্লেখ্য রাস্তাটির জরাজীর্ণ , বেহাল দশা নিয়ে ব কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকায়  খবর প্রকাশিত হওয়ার পরেও অজানা কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়নি।

 

 

রিটেলেড নিউজ

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত


:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত


কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত


পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত


লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর