শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:০৯ পিএম, ২০২৩-০৭-০৭
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি লক্ষ্মীপুরের কমলনগরে মো. জামাল হোসেন নামে এক ব্যবসায়ীকে সম্পত্তি থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ ওঠেছে। ওই ব্যবসায়ীর ক্রয়কৃত ও দখলীয় সম্পত্তি থেকে উচ্ছেদ করতে তাঁর চাচাতো ভাই সেনা সদস্য মিজানুর রহমানের সহযোগিতায় কয়েকজন নিকটাত্মীয় এ অপচেষ্টা করছেন। শুক্রবার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে ফজুমিয়ারহাট বাজারের মুদি ব্যবসায়ী জামাল এসব অভিযোগ করেছেন। তিনি উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট এলাকার নজিবুল হকের ছেলে। সংবাদ সম্মেলনে জামাল হোসেন জানান, মো. ইউছুফ নামে তাঁর এক চাচা পল্লী বিদ্যুতের নিবন্ধিত ইলেক্ট্রেশিয়ান ছিলেন। ইউছুফ তাঁর মালিকানাধীন ৩৮ শতক জমি স্ত্রী তাছলিমা আক্তারের নামে ২০১৫ সালে হেবা দলিল দেন। কিন্তু গেল বছরের আগস্টে ইউছুফ দুর্ঘটনায় মারা যাওয়ার পর বড়ভাই সৈয়দ আহাম্মদ, জহিরুল হক ও ভগ্নিপতি নুরুল আমিনের ওই জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে। তাঁরা জহিরুল হকের ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মিজানুর রহমানের সহযোগিতায় ইউছুফের বসতঘর ও জমি থেকে তাছলিমাকে বিতাড়িত করতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন। তাঁদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাছলিমা গেল ফেব্রুয়ারি মাসে জামালের কাছে সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যে জমিগুলো বিক্রি করে দেন। এর পর থেকে জামাল ওই জমি নামজারি খতিয়ান খোলার মাধ্যমে ভোগ দখল করে আসছেন। এরই মধ্যে গেল ২৯ মে এ চক্রটি ওই জমি থেকে জামালকে উচ্ছেদের চেষ্টা করে। তালা ঝুলিয়ে দেয় বসতঘরে। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু এতেও থামেননি তাঁরা। মিজানের সহযোগিতায় করে যাচ্ছেন বিভিন্ন ষড়যন্ত্র। জামাল হোসেন বলেন, পরিশ্রমে মাধ্যমে উপার্জন করা অর্থ দিয়ে জমি কিনে সম্পদলোভীদের কারণে আমি আজ চরম বিপাকে। এ অবস্থায় প্রকৃত সম্পদ রক্ষায় আমি প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত সৈয়দ আহাম্মদ জানান, জামাল জমির মালিকানা দাবি করলেও এনিয়ে আদালতে মামলা রয়েছে। যে কারণে জায়গাগুলো তাঁরা দখলমুক্ত করারর চেষ্টা করছেন। সেনা সদস্য মিজানুর রহমান দাবি করেন এসব ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। জামাল তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছেন। কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, জামালের দায়ের করা অভিযোগটি তদন্ত চলছে। তদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited