শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১২ পিএম, ২০২৩-১১-৩০
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লা-০২ আসনের মনোনয়নপত্র দাখিল। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেলিমা আহমাদ মনোনয়নপত্র জমাদানের আনুষ্ঠানিকতা শেষ করে চলে যাওয়ার পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুল মজিদ গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর একটার দিকে উপজেলা পরিষদ গেট সংলগ্ন প্রধান সড়কে দলীয় কার্যালয়ের সামনে প্রথমে শ্লোগান পাল্টা শ্লোগানে উত্তেজনা সৃস্টি ও পরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে উপজেলা সদরে অধ্যক্ষ আবদুল মজিদের নিজের বাড়িতে স্থাপিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সাইনবোর্ডটি খুলে ফেলেন তার কর্মী সমর্থকরা। এসময় আইনশৃঙ্খলাবাহিনী নিয়ে হোমনা সার্কেলের এএসপি মীর মুহসীন মাসুদ রানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সকাল দশটায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ সেলিমা আহমাদ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনা ইউএনও’র কাছে মনোনয়নপত্র দাখিল করেন। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় সঙ্গে ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ব্রিগেডিয়ার (অব.) আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও জেলা পরিষদের সাবেক সদস্য মহিউদ্দিন খন্দকার, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল, আ.লীগ নেতা গাজী ইলিয়াস, পৌর যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম প্রিন্স, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার ও সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ প্রমুখ।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি এটিএম মঞ্জুরুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের পক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমানের কাছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা খন্দকার শাহ আলম হোমনায় তার মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে মেঘনায় সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তারের কাছে মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল আলম স্বতন্ত্র প্রার্থী, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মো. আলতাফ হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোন মনোনীত মাওলানা সুলতান মহিউদ্দিন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সূত্রে জানা যায়, কুমিল্লা-০২ (হোমনা- মেঘনা) আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ এমপি, জাতীয় পার্টি মনোনীত এটিএম মঞ্জুরুল ইসলাম, ইসলামী ঐক্যজোট মনোনীত মো. আলতাফ হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত মাওলানা সুলতান মহিউদ্দিন, ইসলামী ফ্রন্ট মনোনীত হাফেজ আবদুস ছালাম, তৃণমূল বিএনপি মনোনীত মো. মাইন উদ্দিন, জাকের পার্টির আ. লতিফ স্বপন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত আবদুছ ছালাম, বাংলাদেশ সাস্কৃতিক মুক্তিজোট মনোনীত সিরাজুল টম সুডেন ও স্বতন্ত্রভাবে হোমনা উপজেলা আওয়ামী লীগ মনোনীত অধ্যক্ষ আবদুল মজিদ, মেঘনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুল আলম ও আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম খন্দকার।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited