শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪০ পিএম, ২০২৩-১২-০২
জাহিদুল ইসলাম,জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকীতে ছোট ভাই ও মায়ের করা হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বড় ছেলে মো: সেলিম সিকদার।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় দুমকী প্রেসক্লাবের সভাকক্ষে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের বাসিন্দা মৃত: আঃ বারেক সিকদারের বড় ছেলে মোঃ সেলিম সিকদার লিখিত বক্তব্যে বলেন, ১৯৯৮ সালে আমি বিদেশ গিয়ে মা-বাবা ও ভাই-বোনদের লেখা পড়াসহ সকল ভরণপোষণের দ্বায়িত্ব পালন করি। এমনকি ২০০৯ সালে বাবা মারা যাওয়ার পর পুরো পরিবারের হাল ধরি। কিন্তু জমি জমা ক্রয়-বিক্রয়, এনজিও থেকে ঋণ গ্রহণ ও পরিশোধ, ছোট ভাই সুমন সিকদারের মাদক মামলায় সামাজিকভাবে হেয় প্রতিপন্নসহ বিভিন্ন কারনে ভাইদের সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়। সর্বশেষ, এ বছরের ২১ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিআরডিবি'র কর্মকর্তারা মাদ্রাসা ব্রিজে আামার দোকানে এসে ছোট ভাই মো. সুমন সিকদার(৩৫) ও আশিকুর রহমান ওরফে রুমন সিকদারের(৩০) নেয়া ঋণের টাকা পরিশোধ করে না বলে আমাকে জানায়। ওই ঋণের জামিনদার হিসেবে আমাকে টাকা আদায় বা পরিশোধ করতে বলে। কিন্তু আমি ঋণ গ্রহিতা(সুমন ও রুমন)'র কাছ থেকে বিআরডিবি'র কর্মকর্তাদের টাকা আদায় করে নিতে বলি। এ কথা শুনে পাশে থাকা সুমন ও রুমন ক্ষিপ্ত হয়ে আমার ওপরে হামলা করে আহত করে এবং পরে আমার ছেলে নূর আলম সিকদার(২৮) ও স্ত্রী নাসিমা বেগম(৪৮)- কেও অতর্কিত হামলা চালিয়ে আহত করে। এ বিষয়ে আমি দুমকী থানায় একটি মামলা দায়ের করি। মূলত এ মামলা আড়াল করতে আমার মা মোসা: সমের্তবানকে (৭১) কুপরামর্শ দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে মিথ্যা নাটক সাজিয়ে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে মা'কে মারধরসহ নানা অভিযোগে আদালতে ২ টি মামলা দায়ের করেছে ছোট ভাই রুমন ও আমার মা সমের্তবান।
সেলিম সিকদারের মা সমের্তবান সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
এবিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বশির উদ্দিন খান জানান, মা'কে মারধরের খবর আমি শুনিনি। তবে এর আগে তাদের মধ্যে ভাই ভাই'র পারিবারিক ঝামেলা নিয়ে একাধিক বার সালিশ বৈঠক হয়েছে।
এসময় দুমকী প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited