চট্টগ্রাম   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিদ্যালয়ে অনিয়ম‘র মাধ্যমে পাঠদান করেন সহকারী শিক্ষিকা

বিদ্যালয়ে অনিয়ম‘র মাধ্যমে পাঠদান করেন সহকারী শিক্ষিকা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:০৯ পিএম, ২০২৪-০১-০৩

বিদ্যালয়ে অনিয়ম‘র মাধ্যমে পাঠদান করেন সহকারী শিক্ষিকা

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে মাতারকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম ও দুর্ণীতির মাধ্যমে বিদ্যালয়ে পাঠদান অব্যাহত রেখেছেন মর্মে অভিযোগ উঠেছে সহকারী শিক্ষিকা বেবী কর এর বিরুদ্ধে। 

শিক্ষা অধিদপ্তরের নীতিমালা লঙ্গন করে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারী এই অনিয়মের সাথে জড়িত অভিযোগ রয়েছে। অনলাইনে বদলীর আদেশ থাকা সত্বেও অবৈধ ভাবে নিজেদের ইচ্ছা মাফিক এসব অনিয়ম-কে নিয়মিত চালিয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়- বেবী কর বিগত ৪ জানুয়ারি-২০২৩ইং তারিখে শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী হয়ে বিগত ২২ জানুয়ারি-২০২৩ইং তারিখে মাতারকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। কিন্তু আইপিইমআইএস তথ্যে দেখা যায়, বেবী কর শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিলেন বিগত ২৮ মে-২০২৩ইং পর্যন্ত। অর্থাৎ ৪ জানুয়ারি তারিখের পর থেকে আইপিইএমআইএস মাতারকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার নাম না থাকলেও তিনি মাতারকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান অব্যাহত রাখেন। এমনকি তিনি ঐ বিদ্যালয় (মাতারকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়) থেকে ছুটি নিয়ে ভারত গমন করেন। 
৪জানুয়ারি বেবী কর বিদ্যালয় থেকে বদলী হলেও শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে না গিয়ে একই ভাবে মাতারকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদান অব্যাহত রাখেন এবং সেখানে তিনি নিয়মিত দৈনিক শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করেন। বেবী কর বড় অংকের উৎকোচের বিনিময়ে উধ্বর্তন কর্তৃপক্ষকে ম্যানেজ করে এই অনিয়ম করেন। অভিযোগ রয়েছে- সাবেক প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা মোতাহার বিল্লাহ, এবং সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আরতি ব্যানার্জি (বর্তমান কর্মস্থল, রাজনগর উপজেলা শিক্ষা অফিস), অফিসের বর্তমান উচ্চমান সহকারি মোহাম্মদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারি জাকির হোসেন, মাতারকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ রঞ্জন দাস চৌধুরী এসব অনিয়মের বিষয়ে সহযোগীতা করেছেন। নির্ভরযোগ্য সূত্র থেকে আরো জানা যায়- ৪জানুয়ারি বেবী কর বিদ্যালয় থেকে বদলী হলে, পরবর্তীতে তার শূন্য পদে মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবি সাকির আহমদের স্ত্রী ঐ বিদ্যালয়ে আবেদন করেন। কিন্তু সহকারী শিক্ষিকা বেবী কর এর কারণে তিনিও তার কর্মস্থলে যোগদান করতে পারছেন না। 
এ ব্যপারে জানতে চাইলে  সহকারি শিক্ষক বেবী কর বলেন- আমি কখনো শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করিনি। আপনী অফিসের সাথে কথা বলেন। অনলাইনে ভুল হয়েছে। আবেদন ছাড়া বিদ্যালয় থেকে বদলী হলেন কি করে ? । আপনার কর্মস্থল এক স্কুলে, অথচ, ভারত গমনের জন্য ছুটি নিলেন অন্য স্কুল থেকে। সেই আবেদন কিভাবে তৈরি করলেন ? এসব অনিয়মের সাথে জড়িত কারা ? এমন প্রশ্নের জবাবের সঠিক উত্তর দিতে পারেন নি। মাতারকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ রঞ্জন দাস চৌধুরী বলেন- সহকারী শিক্ষিকা বেবী কর বিদ্যালয়ে ক্লাস করছেন। উনার কাগপত্রে কিছুটা অসঙ্গতি রয়েছে। প্রাথমিক শিক্ষা অফিস বিষয়টি অবগত রয়েছে। আর্থিক লেনদেন এর বিষয়টি সঠিক নয়। সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা (বর্তমান কর্মস্থল, রাজনগর উপজেলা শিক্ষা অফিস) আরতি ব্যানার্জি বলেন- আমার বর্তমান কর্মস্থল রাজনগর। তাই এই বিষয়ে কিছু বলবো না। শ্যামরাবাজার ক্লাস্টার এর দায়িত্বে থাকাকালীন সময়ে আপনী সহকারী শিক্ষিকা বেবী কর-কে অবৈধ লেনদেন এর মাধ্যমে সহযোগীতা করেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি জানান- অভিযোগটি সঠিক নয়। এ বিষয়ে জানতে উচ্চমান সহকারী কাম-কম্পিউটার মোহাম্মদ আলী- এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। 
এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা অরবিন্দু কর্মকার বলেন, তিনি বদলির পূর্বেও আমি দায়িত্বে ছিলাম না, এখনও দায়িত্বে নেই। সহকারী শিক্ষিকা বেবী কর এর কাগজপত্রে অসঙ্গতি থাকায় পরবর্তীতে উনার বদলি বাতিল করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম জানান- মাতারকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বেবী কর নিশ্চিয়ই বদলীর জন্য আবেদন করেছেন। তাই শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ রয়েছে। কোন কারণে বদলির আদেশে বাতিলও হতে পারে। বদলিকৃত কর্মস্থলে না গিয়ে আবার একই কর্মস্থলে বদলি হন কিভাবে জানতে চাইলে তিনি বলেন- (বর্তমান কর্মস্থল, রাজনগর উপজেলা শিক্ষা অফিস) আরতি ব্যানার্জি ও শিক্ষা কর্মকর্তা অরবিন্দু কর্মকার অবগত আছেন। তারপরও আমি এ বিষয়টি দেখবো। 

রিটেলেড নিউজ

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত


:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত


কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত


পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত


লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর