শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১৭ পিএম, ২০২৪-০৭-১৮
স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে সময়টা মোটেই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। বাজে পারফর্ম করতে করতে এবার দল থেকেই বাদ পড়লেন তিনি। টানা ৪ ম্যাচের জয়ের দেখা না পাওয়া লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ৬ বিদেশিকে নিয়ে একাদশ সাজালো সিয়াটল অরকাসের বিপক্ষে। তাতেও জায়গা পেলেন না সাকিব।
গতকাল বুধবার অবশ্য সাকিবকে দলে না নিয়েও জয় পেয়েছে নাইট রাইডার্স। এই ম্যাচে সিয়াটলকে ৪ উইকেটে হারিয়েছে তারা। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪২ রান করে সিয়াটল। জবাবে ৫ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নাইট রাইডার্স।সাকিবের না থাকার দিনে বল হাতে দুর্দান্ত ছিলেন সতীর্থ আন্দ্রে রাসেল ও সুনিল নারিন। রাসেল ৪ ওভার বোলিং করে মাত্র ১৫ রান দিয়ে তুলে নিয়েছেন একটি উইকেট। বোলিং কোটা পুরোপুরি পুরণ করা নারিন ১ উইকেট পেয়েছেন ২১ রানের বিপরীতে। এতে সিয়াটলকে নিজেদের হাতের মুঠোয় রাখতে সক্ষম হয় নাইট রাইডার্স।ব্যাট হাতে উমুখট চাঁদের হাফসেঞ্চুরিতে জয় সহজ হয়ে যায় সাকিবের দলের। ৪৭ বলে ৬৭ রান করেন তিনি। ২৭ রানের অবদান ছিল জেসন রয়ের।
৬ ম্যাচে মাত্র ২ জয় পেলেও প্লে-অফের আশা বেঁচে আছে নাইট রাইডার্সের। তবে একাদশে নিজের জায়গাটা নড়বড়ে করে ফেলেছেন সাকিব। পরবর্তী ম্যাচগুলোতে সাকিব নিজেকে প্রমাণ করার সুযোগ পান কিনা, সেটিই এখন দেখার।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited