শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১০ পিএম, ২০২৪-০৯-০৪
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের চাকরির নিরাপত্তা বিধান, সামাজিক মর্যাদা রক্ষায় এবং আর্থিক সচ্ছলতার প্রয়োজনে চাকরি জাতীয়করণ এখন সময়ের দাবি। আজ ৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার এক বর্ধিত সভায় শিক্ষক নেতৃবৃন্দ এ দাবি জানান ৷ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, এ, ছফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আঞ্চলিক শাখার উপদেষ্টা গোলাম রহমান, সহ সভাপতি আব্দুস ছাত্তার মজুমদার, অধ্যক্ষ মো নাসির উদ্দীন, হোসাইনুল ইসলাম মাতবর, মো তৌহিদুল ইসলাম টিপু, সচিব কমল কান্তি ভৌমিক,নির্বাহী সচিব মো, সাইফুল ইসলাম চৌধুরী, যুগ্ম সচিব মো জাহাঙ্গীর আলম, সহ সচিব গোলাম মহিউদ্দিন, সাংগঠনিক সচিব এম এ মোমিন হাজারী , সমাজ কল্যাণ সচিব মো,আইয়ুব । চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাহফুজুল ইসলাম, সচিব মো নিজাম উদ্দিন, দক্ষিণ জেলা সভাপতি আব্দুল খালেক, সচিব বিজয়ানন্দ বড়ুয়া, আরও বক্তব্য রাখেন মো,নাসিম উদ্দিন, মামুন হাসান, এস এম আক্কাস উদ্দিন, মো শহীদুল ইসলাম, জানে আলম প্রমুখ। বক্তারা বলেন, একই সিলেবাসের মাধ্যমে পাঠদান করা সত্বেও শিক্ষকদের মাঝে সরকারি বেসরকারি বৈষম্য বিদ্যমান। এই বৈষম্য নিরসনে চাকরি জাতীয় করণ করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানান। বার্ষিক পরীক্ষার জন্য সুস্পষ্টভাবে সিলেবাস ও মানবন্টন সম্বলিত নির্দেশনা প্রদানের জন্য শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট সভায় জোর দাবি জানানো হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited