শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪৬ পিএম, ২০২৪-১০-১৬
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে মাহিন্দ্র গাড়ি চাপায় কুরবান আলী (৬২) নামে এক স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (১৬অক্টোবর) ২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মেলান্দহ উপজেলার শাহজাদপুর মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাংবাদিক কুরবান আলী মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, মেলান্দহ উপজেলার শাহজাদপুর খানবাড়ী মোড়ে মোটর সাইকেল থামিয়ে মোবাইলে কথা বলছিলেন সাংবাদিক কুরবান আলী। এ সময় ইসলামপুর থেকে আসা জামালপুর গামী একটি মাহিন্দ্র গাড়ী সাংবাদিক কুরবান আলীকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক কুরবান আলী দৈনিক প্রানের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ও গণমুক্তি প্রত্রিকা ভ্রাম্যমান প্রতিনিধি এবং ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এছাড়াও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা পল্লী বিদ্যুত সমিতির সাবেক পরিচালক ছিলেন তিনি। নিহত সাংবাদিক কুরবান আলীর ছোট ভাই ইদ্রিস আলী ধনী বলেন,মোবাইলে খবর পাই বড় ভাই কুরবান আলী এক্সিডেন্ট করেছে। পরে মেলান্দহ হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই। মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা.মৌসুমি আক্তার বলেন,উনাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, মাহিন্দ্র গাড়ী চাপায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : মো: রায়হান মিয়া (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের বাসিন্দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited