শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৫ পিএম, ২০২৪-১০-১৬
নেত্রকোণ নিজস্ব সংবাদদাতা // প্রাথমিক বিদ্যালয়ে একটি শিশুর নাম লেখানোর মধ্য দিয়েই একজন শিক্ষার্থী হিসেবে তার পরিচয়টি আত্ম প্রকাশ করে। ভর্তিকৃত প্রতিটি শিক্ষার্থীর মননে,চিন্তায়, চেতনায়, নীতি নৈতিকতা এবং দেশ প্রেমের বীজ বোপণ করার গুরুদায়িত্বটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের উপরই ন্যস্ত থাকে। "আমাদের ইস্কুল, আনন্দের এক রঙিন ফুল।" খেলাচ্ছলে শিক্ষা প্রদানের মাধ্যমে আনন্দঘন শিখন শেখানো পরিবেশ নিশ্চিত করা ব্যতিত শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করানোটা অত্যন্ত দূরুহ। কিন্তু দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ দীর্ঘশ্বাস চেপে ভারাক্রান্ত মনে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকেন। অধিকাংশ ক্ষেত্রেই পরিবারের মৌলিক চাহিদা মেটাতে অক্ষম শিক্ষক সমাজের পক্ষে শ্রেণিকক্ষে আনন্দ ঘন পরিবেশ সৃষ্টির বৃথা চেষ্টায় শ্রেণি কার্যক্রম ব্যহত হয়। এতে গতানুগতিক অবৈজ্ঞানিক পদ্ধতিতে পাঠদানের ফলে শিক্ষার্থীরা যথাযথ যোগ্যতা অর্জনপূর্বক শিখনফল অর্জনে ব্যর্থ হয়। যা শিক্ষাথীর পরবর্তী শিক্ষাজীবন সহ দেশের সামগ্রিক উন্নয়নের পথে প্রতিবন্ধক। সর্বজন স্বীকৃত দিনের আলোর মতোই স্বচ্ছ বাস্তব সত্য হলো, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মর্যাদা সবার উর্ধ্বে। তাহলে বাস্তবিক প্রেক্ষাপটে কেন এত বৈষম্য? প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপযুক্ত পদমর্যাদা, অর্থনৈতিক সহ যাবতীয় সকল প্রকার সুবিধাবঞ্চিত এবং রাষ্ট্রের একজন তৃতীয় শ্রেণির কর্মচারী। পদোন্নতি, টাইমস্কেল জটিলতা সহ নানাবিধ পেশাগত সমস্যায় জর্জরিত শিক্ষক বৃন্দের আজ দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই তারা অধিকার আদায়ে সোচ্চার এবং একই সাথে পেশাগত দক্ষতার উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সম্মানিত শিক্ষক জনাব হিরেণ দাসের মর্মস্পর্ষী মন্তব্যটি উল্লেখ করছি। আশা রাখছি দেশের নীতি নির্ধারকগণের অন্তর বিগলিত হবে। দ্রব্যমূল্য সংক্রান্ত তাঁর মন্তব্যটি ছিলো "এটা তেমন কিছু না। আমি এই দামে খেতে পারবোনা। খাইওনা। তবে কস্ট একটাই আমার সন্তানের পুষ্টির জোগান দিতে পারছিনা। খুশি হই এই ভেবে যে, অনেকে তো তাদের সন্তানকে ভালোভাবে পুষ্টি জোগান দিতে পারছেন। কারণ এতো দামী নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যগুলো বেলাশেষে ৬০% ভোক্তার পেটেই যায়।আমরা ৪০ জন নাহয় তাদের ভালো থাকার জন্য নিজেকে বিলিয়েই দিলাম।" বর্তমানে দেশের সার্বিক প্রেক্ষাপট এবং বাজার দর বিবেচনায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণের জন্য দশম গ্রেড প্রদান বিষয় টি অত্যন্ত যৌক্তিক এবং যুগোপযোগী সিদ্ধান্ত। যেহেতু একই যোগ্যাতায় দশম গ্রেড সহ দ্বিতীয় শ্রেণির পদমর্যায় অনেক ডিপার্টমেন্টে নিয়োগ প্রদান করা হয়। যদিও দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার দরুণ নিয়োগ প্রক্রিয়াটি পি এস সি কর্তৃক পরিচালিত হবে তথাপি মেধাবীরা এ পেশায় আগ্রহী হবে। তাদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং উন্নত দৃষ্টিভঙ্গির আলোয় প্রাথমিক বিদ্যালয় গুলো আলোকিত হবে। একই সাথে দীর্ঘ দিনের সুবিধা বঞ্চিত সহকারী শিক্ষকবৃন্দ তৃপ্ত মনে নিষ্ঠার সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে যত্নবান হবেন। প্রতিটি শিক্ষক, উজ্জ্বল নক্ষত্রের ন্যায় প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে জ্ঞানের আলোকবর্তিকা পৌছে দিতে সক্ষম হবে। এরই মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত এক নব প্রজন্মের আবির্ভাব ঘটবে। যা উন্নত রাষ্ট্র এবং সুখী সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম প্রধান নিয়ামক। পরিশেষে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আকুল আবেদন, শিক্ষার উন্নয়নে এবং শিক্ষকদের কল্যাণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অদৃশ্য শকুনের নিষ্ঠুর থাবা থেকে দেশের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করুণ। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের টেকশই উন্নয়নের লক্ষ্যে, অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণকে উপযুক্ত মর্যাদা সহ দশম গ্রেড প্রদান করুন। এর ফলশ্রুতিতে দেশে শিক্ষাক্ষেত্রে আশানুরূপ বৈপ্লবিক পরিবর্তন সংগঠিত হবে। এই বিপ্লবের একজন গর্বিত অংশিদার হিসেবে শিক্ষক সমাজ আপনাকে সারাজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। মাননীয় প্রধান উপদেষ্টা সহ যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি লাভের প্রত্যাশায় প্রহর গুণছি আমরা সমগ্র বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
-উম্মে কুলসুম আকঞ্জি আইরিন সহকারী শিক্ষক বিরিশিরি সঃ প্রাঃ বালক বিদ্যালয়,দুর্গাপুর, নেত্রকোণ
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited