শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫০ পিএম, ২০২৫-০১-০৩
স্টাফ রিপোর্টার : মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫নং ওর্য়াডের খিলমুরারি গ্রামে মরহুম হাজী মনির আহাম্মদ সওঃ বাড়ীতে শুক্রবার বিকেলে আঞ্চলিক অনলাইন পোর্টাল মীরসরাই বার্তা ও প্রেসবিডি ডট কম পোর্টালের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাহাব উদ্দিন এঁর উদ্যোগে শীতার্ত মানুষের নিকট কম্বল ও জায়নামাজ বিতরণ করা হয়। মীরসরাই বার্তা ও প্রেসবিডির প্রধান সম্পাদক মিঠুন দাস ও সহ-সম্পাদক বেলায়েত হোসেন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধায়নে পত্রিকার প্রধান উপদেষ্টা মোঃ সাহাব উদ্দিন এঁর পক্ষ থেকে স্থানীয় দুঃস্থ শীতার্ত মানুষের নিকট এসব কম্বল ও জায়নামাজ বিতরণ করেন বারইয়ারহাট পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল রহিম তুহিন। এসময় ৩৫ জন দুস্থ মহিলা ও ১৫ জন পুরুষসহ মোট ৫০ জনের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এবিষয়ে পত্রিকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাহাব উদ্দিন জানান, "সম্প্রতি দেশে বয়ে যাওয়া শৈত্য প্রবাহের কারণে নিন্ম আয়ের মানুষের নিকট মানবিক সহযোগিতা করার জন্য এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। আগামীতে আরো প্রান্তিক পর্যায়ের দুঃস্থ মানুষ ও পথশিশুদের নিকট এসব শীতবস্ত্র বিতরণ করা হবে। এছাড়াও আগামী সপ্তাহে আমার পক্ষ থেকে স্থানীয় দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ও সুন্নাতে খাতনা অনুষ্ঠানের আয়োজন করা হবে"।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited