চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জামালপুরে সারের কৃত্রিম সংকট:দিশেহারা কৃষক

জামালপুরে সারের কৃত্রিম সংকট:দিশেহারা কৃষক

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:৫৭ পিএম, ২০২৫-০২-০৫

জামালপুরে সারের কৃত্রিম সংকট:দিশেহারা কৃষক

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ বর্তমান বোরো মৌসুমে জামালপুর জেলায় সর্বত্র দেখা দিয়েছে সারের কৃত্রিম সংকট। যার কারনে দিশেহারা হয়ে পড়েছে কৃষকগণ। জানা যায় বিএডিসি’র ডিএপি প্রতি বস্তা সারের সরকারী মূল্য ১০৫০ টাকা কিন্তু ডিলার ও খুচরা ব্যবসায়ীরা সেই সারের দাম নিচ্ছেন ১৩০০ টাকা। অপর দিকে এমওপি (পটাশ) সরকারী মূল্য ১০০০ টাকা বিক্রয় হচ্ছে ১১০০ টাকা,টিএসপি সরকারী মূল্য ১০৫০ টাকা বিক্রয় হচ্ছে ১৪০০ টাকা। শুধুমাত্র ইউরিয়া সার বিভিন্ন জায়গায় সরকারী মূল্যে বিক্রয় হচ্ছে। এছাড়া অন্য সকল সার ডিলারদের কারসাজির কারনে অধিক মূল্যে ক্রয় করতে বাধ্য হচ্ছে কৃষকগণ। এ বিষয়ে নারিকেলী গ্রামের কৃষক কালাম বলেন আমার প্রায় ৪ একর আবাদী জমি রয়েছে। সারের দাম বেশি হওয়ায় চাষাবাদ করা কঠিন হয়ে পড়েছে। তুলসীপুর গ্রামের রহমতুল্লাহ বলেন ডিএপি সারের দাম নিয়েছে ১৩০০ টাকা। আমার ২বস্তা সার প্রয়োজন হওয়ায় আমি বাধ্য হয়ে সার কিনেছি। সরকারী দামের কথা বললে দোকানদাররা সার দিতে চায় না। এ বিষয়ে সার ডিলার একরামুল হক নবীন বলেন, পরিবহন খরচসহ অন্যান্য খরচ থাকার কারনে প্রতি বস্তায় প্রায় ৭০ টাকা খরচ বেড়েছে। যার কারনে খুচরা বাজারে কিছুটা সমস্যা হচ্ছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক বলেন, সারের কোন ঘাটতি নেই। অতিরিক্ত দাম নেওয়ার কোন সুযোগ নেই। বিএডিসি’র সহকারী পরিচালক শওকত আলী(সার) বলেন,পরিবহনের সমস্যার কারণে ডিলার পর্যায়ে সার পৌছাতে কিছুটা সময় লাগছে। বিএডিসি’র যুগ্ম পরিচালক (সার) খগেন্দ্র চন্দ্র বলেন, সারের কোন ঘাটতি নেই অতিরিক্ত মূল্য নেওয়ার কোন সুযোগ নেই। অতিরিক্ত মূল্য নিলে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী বলেন, উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে তদারকির কার্যক্রম চলছে। অতিরিক্ত মূল্যে কোন ডিলার সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর