শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:১৭ পিএম, ২০২৫-০২-২০
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ ‘অপারেশন ডেভিল হান্টে’ কুমিল্লার মুরাদনগরে আ.লীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা পুলিশ।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার মুরাদনগর থানার নবীপুর পূর্ব ও যাত্রাপুর ইউনিয়ন এবং বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ কানু মিয়া (৫৫) যাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও যাত্রাপুর গ্রামের মৃত সাম মিয়ার ছেলে এবং তুষার ভূঁইয়া (৩৬) নবীপুর পূর্ব ইউনিয়ন যুবলীগ নেতা ও বাখরনগর গ্রামের মৃত আলী আশ্রাফ ভূঁইয়ার ছেলে। অপরজন জামান মিয়া (২৯) বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর গ্রামের সুমন মিয়ার ছেলে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া জামান মিয়া বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তাকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত কানু মিয়া ও তুষার ভূঁইয়ার বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited