শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৮ পিএম, ২০২৫-০৩-০৮
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে রাতের আঁধারে ডি ডি এস ওয়াই উচ্চ বিদ্যালয়ের ২৬টি ফ্যান চুরি হয়েছে। শুক্রবার রাতে ওই বিদ্যালয়ে এ চুরির ঘটনাটি ঘটে। নৈশপ্রহরী না থাকলেও চারজন চতুর্থ শ্রেণির কর্মচারী থাকার পরও রাতে এ শিক্ষা প্রতিষ্ঠানটি অরক্ষিত অবস্থায় থাকা বিষয়টি প্রতিষ্ঠান প্রধানের কর্তব্য কাজে ও দায়িত্বে অবহেলার শামিল। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে সচেতন মহল মনে করে।
গত ২৬ফেব্রুয়ারী উপজেলা আইন-শৃংখলা বিষয়ক সভায় দীর্ঘদিন ছুটিতে থাকা বিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত হয় বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চত করতে সকল প্রতিষ্ঠান প্রধানকে অবগত করে চিঠি প্রদান করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সফিউল আলম তালুকদার। এ চিঠি পাওয়ার পরও ডি ডি এস ওয়াই হাই স্কুলের প্রধান শিক্ষক চুরি রোধে কার্যত কোনো ব্যবস্থা গ্রহন করে নাই। ২৬টি ফ্যান খুলে নিয়ে যাওয়া অনেক সময়ের ব্যাপার। পাশেই ধনীরামপুর বাজার অথচ কেউ টেরই পায়নি?
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল কবির বলেন, চোরেরা শুক্রবার গভীর রাতে বারান্দার গেট ও ৫টি রুমের তালা কেটে ২৬টি ফ্যান চুরি করে নিয়ে গেছে। বিদ্যালয়ে কোনো নৈশ প্রহরী নেই। ঘটনা উল্লেখ করে থানায় অভিযোগ করা হবে বলে জানান প্রধান শিক্ষক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার বলেন, চুরির হওয়ার আশংকায় সকল প্রতিষ্ঠান প্রধানকে চিঠির মাধ্যমে অবগত করা হয়েছিল। আমি চুরির বিষয়টি জানতে পেরেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited