শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৭ পিএম, ২০২৫-০৩-১৭
নিউজ ডেস্ক: অন্তর্র্বতী সরকারের উপদেষ্টারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং জুলাই-অগাস্টের আন্দোলনের মধ্যে ‘বিভাজনরেখা তৈরি করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি বলেন, “জুলাই-অগাস্টের যে চূড়ান্ত আন্দোলন, এটা তো বিএনপির নেতৃত্বে ১৫ বছরের যে আন্দোলন করেছেন, তার চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই ১৫ বছরের মধ্যে ইলিয়াস নেই, চৌধুরী আলম নেই, সুমন নেই, ৃ অদৃশ্য করা হয়েছে।
“কারণ এরা সোচ্চার ছিল অবাধ সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদ থেকে বাংলাদেশের মুক্তির জন্য। এই কারণে ওরা জীবন দিয়েছে, যার একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখলাম শিশু-তরুণ-কিশোররা জুলাই-অগাস্টে জীবন দিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে।”
রিজভী বলেন, “আমি উপদেষ্টা সাহেবদের বলব, আপনারা এই ১৫ বছর ১৬ বছরের আন্দোলন আর জুলাই-অগাস্ট আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করছেন কেন? এটা তো সব রক্তস্রোত একই সমুদ্রের মোহনায় গিয়ে মিলিত হয়েছে এবং মোহনার এই মিলিত স্রোতেই শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে।
“আপনাদেরকে (উপদেষ্টা) বলব, আপনারা যে কয়দিন আছেন, মানুষের কল্যাণের জন্য কাজ করুন। এখন তো মিনিকেট চালের কেজি ৮৫ টাকা, এদিকে আপনারা নজর দিন। পাইজাম আর স্বর্ণা চাল, একেবারে মোটা চাল, সেটার দাম ৫৬/৫৭ টাকা, বিআর-২৮ সেটার দাম ৬২/৬৫ টাকা। এগুলোর দিকে নজর দিন।”
অন্তর্র্বতী সরকারের প্রধানের উদ্দেশে এই বিএনপি নেতা বলেন, “মুহাম্মদ ইউনূস, আপনি প্রধান উপদেষ্টা। মানুষের বিশ্বাস আপনার ওপর। আমরা চাই, আপনার হাত দিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে।
“আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এই ধরনের গভীর বিশ্বাস জনগণের। কিন্তু যদি গড়িমসি হয়, তাহলে তো ভিন্ন মাত্রা নেবে।”
রিজভী বলেন, “এক উপদেষ্টা ছাত্রদের বলেছেন, ‘তোমরা যেভাবে চালাচ্ছ আমাদেরকে, এভাবে পাঁচ বছর চললে পরে দেশ আরও সুন্দর হবে।’ তার মানে নির্বাচনের দরকার নাই। গণতন্ত্রের আরও যে নিশ্চয়তাগুলো আছে– আইনের শাসন, ন্যায়বিচার এবং সংবাদপত্রের স্বাধীনতা- এগুলো তো গণতন্ত্রের উপাদান। এগুলো কি শেষ হয়ে যাবে?
“আমি সেই উপদেষ্টাকে বলতে চাই, এটার জন্যই তো লড়াই।কী সবক দিচ্ছেন? তাদেরকে তো ফ্যাসিবাদ অথবা ডিকটেটরশিপের প্রলোভন আপনারা দেখাচ্ছেন। এটা তো ঠিক নয়।”
সারাদেশে ধর্ষণকারীদের বিচারের দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে নয়া পল্টনে এই বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নয়া পল্টন সড়ক প্রদক্ষিণ করে।
রিজভী বলেন, “আজকে যে জনপদের পর জনপদে যে অসন্তোষ পরিস্থিতি তৈরি হয়ে আছে, সেটা শেখ হাসিনার দুঃশাসনের ফসল। এই দুঃশাসনের বিকৃত ফসলের মূল উৎপাটন করে আমাদের সমাজকে পবিত্র সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।
“সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী মহিলা দল একটি অগ্রগণ্য রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে এই প্রত্যাশা আমি করছি।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, “আপনারা দেখেছেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে একের পর এক নারীরা ধর্ষণের শিকার হয়েছে; যারা ধর্ষণকারী তাদের কোনো বিচার হয়নি, এমনকি হত্যাকারী যারা, তাদের কোনো বিচার হয়নি।
“কারণ যারা গুম-খুন-হত্যা করেছিল, তারাই কিন্তু সেই সময়ে রক্ষক হিসেবে অন্যদেরকে দিয়ে কাজগুলো করাত।আজকে আমরা এমন একজনের কাছে দায়িত্ব তুলে দিয়েছি, যাকে আমরা মনে করি শান্তির প্রতীক। ড. ইউনূস, তার কাছে আশা করছি আমাদের দেশ নিরাপদে থাকবে, আমাদের মা-বোনেরা নিরাপদে থাকবে, সবাই মুক্ত স্বাধীন কথা বলতে পারবে।”
মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে হেলেন জেরিন খান, জেবা খানসহ মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited