চট্টগ্রাম   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মেলান্দহে আট মাস পর কবর থেকে সাংবাদিকের লাশ উত্তোলন

মেলান্দহে আট মাস পর কবর থেকে সাংবাদিকের লাশ উত্তোলন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:২২ পিএম, ২০২৫-০৯-০৩

মেলান্দহে আট মাস পর কবর থেকে সাংবাদিকের লাশ উত্তোলন

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের মেলান্দহে প্রথিতযশা সাংবাদিক নূরুল হক জঙ্গীর মৃত্যুর ৮ মাসের পর কবর থেকে লাশ উত্তোলনের ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে।  সোমবার (১সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিজ্ঞ আদালতের নির্দেশে ওই সাংবাদিকের নাংলা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।  তিনি জামালপুরের বহুল প্রচারিত দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের সম্পাদক,মেলান্দহ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জামালপুর প্রেস ক্লাবের কার্যনিবার্হী সদস্য ছিলেন। মৃত্যুর প্রায় ১০০ দিন পর হত্যা মামলা দায়ের করেন দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াসমিন রুমা। বিজ্ঞ আদালত পিবিআইকে মামলার তদন্ত এবং লাশ উত্তোলনের নির্দেশ দেয়। ১ সেপ্টেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেলান্দহ ইউএনও এস.এম.আলমগীর,পিবিআই ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউএনও। প্রথিতযশা এই সাংবাদিকের মৃত্যুর বিষয়ে পত্রপত্রিকায় এবং পারিবারিক সূত্রে জানা গেছে,গত ২১ ডিসেম্বর ২৪ইং সন্ধ্যায় জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় ইজিবাইকের সাথে সড়ক দুর্ঘটনায় আহত হন। স্থানীয়রা তাকে জামালপুর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে মারা যান।  ৩১ আগস্ট দিবাগত রাতে নূরুল হক জঙ্গীর দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াসমিন রুমার ফেসবুকে তার স্বামীর লাশ উত্তোলনের একটি পোস্ট করলে হইচই পড়ে যায়। পরদিন সকাল থেকেই গণমাধ্যমকর্মীসহ স্থানীয়রা ওই সাংবাদিকের কবরস্থানে ভীড় করেন। পারিবারিক সূত্রে জানা গেছে,পারিবারিক দ্বন্ধের জের ধরে নূরুল হক জঙ্গীর দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াসমিন রুমা বাদি হয়ে তার প্রথম স্ত্রী কাজলী, দুই মেয়ে, জামতা, প্রেস কর্মচারিসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।  লাশ উত্তোলনকালে সরেজমিনে দেখা গেছে, মামলার বাদি, বিবাদী, নাতি-নাতনীসহ সুভাকাঙ্খিদের হৃদয় বিদারক বিলাপ-আর্তির করুন দৃশ্য।

রিটেলেড নিউজ

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত

জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: ​সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেব...বিস্তারিত

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ প...বিস্তারিত

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর