শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৫ পিএম, ২০২৫-১১-২৫
আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট বাজারে পূবালী ব্যাংক পিএলসি’র ২৬৬তম উপশাখা যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে নবনির্মিত উপশাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও সংস্থাপন এবং সাধারণ সেবা বিভাগের প্রধান মো. কামরুজ্জামান। তিনি বলেন, কানকিরহাটের অর্থনৈতিক সম্ভাবনাকে সামনে রেখে ব্যাংকটি গ্রাহকসেবায় আধুনিক সুবিধা নিশ্চিত করবে। বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান সরদার স্থানীয় জনগণের আর্থিক অন্তর্ভুক্তিতে নতুন উপশাখার গুরুত্ব তুলে ধরেন। সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন ভূঞার সভাপতিত্বে উপশাখার জুনিয়র অফিসার মোহাম্মদ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাইজদী বাজার শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক নাঈমুর রহমান, কানকিরহাট শাখার ব্যবস্থাপক মাকসুদুর রহমান এবং কানকিরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited