শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:২৫ পিএম, ২০২৫-১২-২৪
নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে -এমন মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ সেলিম বলেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি বাংলাদেশে ফিরে যাবেন এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মোদি সরকারের হাতে। কিন্তু বিষয়টি নিয়ে ভারত সরকার এখনো প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি। তার প্রশ্ন, আগে মোদি সরকার বাংলাদেশ প্রসঙ্গে সরব থাকলেও বর্তমানে তারা নীরব কেন?
সেলিমের দাবি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা চাপের কারণেই ভারত সরকার এ বিষয়ে মুখ খুলছে না। তার মতে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কি না সে সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে।
সিপিআইএম নেতার এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited