শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০৩:৫০ পিএম, ২০২৬-০২-২৬
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখনো মনে করেন না খেলাই সঠিক সিদ্ধান্ত। আর অন্যপক্ষের জোর দাবি, খেলা উচিৎ ছিল। বিশ্বকাপ ২০২৬ হাতছাড়া হয়ে গেল। এই বিশ্বআসরে অংশ নেয়া আর হবে না। বাংলাদেশ মাঠে নেমে কি করতো? তা নিয়ে একটা ছোটখাট বিতর্ক হতেই পারে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপটা খেলা হতো। দেশের মানুষ লাল-সবুজ জার্সির প্রিয় জাতীয় দলকে বিশ্বকাপের মাঠে দেখতে পেত।
মোট কথা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের কাছে এক দুঃস্বপ্নই হয়ে থাকবে। এ নিয়ে কথা হবে। আলোচনা-পর্যালোচনাও চলবে কিছুদিন। হয়ত বহুদিন। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ না হতেই চলে আসছে বাংলাদেশ আর পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আগামী ১১ মার্চ থেকে শেরে বাংলায় শুরু হবে ৫০ ওভারের ফরম্যাটের ওই সিরিজ। একই ভেন্যুতে পরের ম্যাচ দুটি হবে ১৩ ও ১৫ মার্চ। তার আগে ক্রিকেটারদের এখন ব্যস্ত সময় কাটছে। রাজশাহী ও বগুড়ায় বিসিএলের ওয়ানডে টুর্নামেন্ট খেলছেন এখন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তানজিদ তামিম, পারভেজ ইমনরা।
আগামী ৩ মার্চ ঢাকায় হবে বিসিএল ওয়ানডে আসরের ফাইনাল। তার ঠিক ৫ দিন পর চলে আসবে পাকিস্তান। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশের দল ঘোষণা কবে? আর প্র্যাকটিসই বা কবে শুরু হবে?
আগামী ৬ মার্চ থেকে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামেই আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে টিম বাংলাদেশ। তার আগেই দল ঘোষণা হবে। তবে কবে, কখন? তা নিয়ে খানিক সংশয় আছে।
ক্রিকেট অপস ও সিলেক্টরদের সাথে কথা বলে একটা ধারণা মিলেছে। তাহলো ক্রিকেট অপস থেকে নির্বাচকদের কাছে বিসিএল ফাইনালের (৩ মার্চ) আগে (১ মার্চ) দল দিয়ে দেবার কথা জানানো হয়েছে। তবে এমনও হতে পারে যে দল ঘোষনটা ৩ মার্চ বিসিএল ফাইনালের দিন কিংবা তার পরদিনও হতে পারে।
ঘরের মাঠে পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজ। খুব স্বাভাবিকভাবেই জয়ের তাড়া বেশি। কাজেই ধরে নেয়া যায় দল সাজাতে গিয়ে অনেক বেশি সতর্ক-সাবধানি নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে দল গঠনে কোনোরকম পরীক্ষা-নীরিক্ষায় যাওয়ার সম্ভাবনা কম।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited