শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪৭ পিএম, ২০২৬-০৮-১২
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে ইসলামপুরে স্থানীয় জনগোষ্ঠীকে সংগঠিত করার পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সিবিও (কমিউনিটি বেসড অর্গানাইজেশন) গঠন ও নিবন্ধন প্রক্রিয়া বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২আগষ্ট)দুপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে 'অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)'-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের যৌথ অংশীদারত্বে বাস্তবায়িত 'জেসমিন প্রকল্প' এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। সভায় সিবিও গঠনের প্রাতিষ্ঠানিক প্রয়োজনীয়তা,সরকারি নিবন্ধন পদ্ধতি, সাংগঠনিক কাঠামো প্রস্তুতকরণ এবং আইনগত নিয়ম-কানুন মেনে কার্যক্রম পরিচালনার নানা দিক নিয়ে অংশ গ্রহণকারীদের বিস্তারিত ধারণাপত্র প্রদান করা হয়। এছাড়া স্থানীয় জনগণের সরাসরি অংশগ্রহণ বাড়িয়ে কীভাবে একটি সংগঠনকে কার্যকর ও স্বাবলম্বী করে তোলা যায়, সে বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা,উপজেলা সমন্বয়কারী,জেসমিন প্রকল্প বিজন কুমার দেব,বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খলিল উল্লাহ, রবিউল আউয়াল ও আব্দুস সামাদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত ওরিয়েন্টেশন কর্মসূচিতে উপজেলার নোয়ারপাড়া,গোয়ালেরচর ও পার্থশী ইউনিয়ন থেকে আগত জেসমিন প্রকল্পের বিভিন্ন উৎপাদক দলের প্রতিনিধি ও নেতৃবৃন্দ অংশ নেন।
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪à§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited